বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
চোট শঙ্কায় তানজিদ, অনুশীলনে আঙুলে বলের আঘাত পেলেন মুশফিক খাবারের প্যাকেটে করে এলো তেলাপোকা, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ অভিনেত্রীর উপগ্রহের দাপটে ম্লান রাতের আকাশ, ব্যাহত মহাকাশ গবেষণা শেষ টেস্টে বাংলাদেশের ৪ পেসার খেলানোর সম্ভাবনা, যা বললেন সিমন্স যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি আয়ের চেয়ে লাগামহীন ব্যয়, রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বিশ্ব মশা দিবস আজ ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের

কুড়িগ্রামে আওয়ামীলীগ নেতার বাড়িতে ভাংচুর-লুটপাট নারী ও শিশুসহ আহত-৫

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৮১ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নেতার বাড়ি ভাংচুর ও লুটপাট করেছে স্বশস্ত্র দুর্বৃত্তরা। সংঘর্ষে ৫জন আহত হয়েছে। আহতদের কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎকধীন রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ৬জনকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

জানা গেছে, কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম লিটু ও চাচাতো ভাই হেলাল সিদ্দিক আবুর সাথে একই গ্রামের প্রভাবশালী ব্যক্তি রফিক উদ্দিন জাহাঙ্গীরের সাথে জমিজমা বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধ স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকে সমাধান করা হলেও তা কোনভাবেই তোয়াক্কা করেন না ওই প্রভাবশালী ব্যক্তি। এরই এক পর্যায়ে ২৭মে সন্ধ্যায় রফিক উদ্দিন জাহাঙ্গীর গং বহিরাগত প্রায় দেড় শতাধিক দেশিয় অস্ত্রে সজ্জিত সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাচুর এবং লুটপাট চালায়। এতে ফ্রিজ, ল্যাপটপ, থাই গ্লাসের দরজা-জ্বানালা ভেঙে তছনছ করে।

এ সময় জহুরুল ইসলাম লিটুর স্বজনরা এগিয়ে আসলে হেলাল সিদ্দিক আবু, দীনা বেগম, আয়শা বেগম, আফসানা বেগম ও নারীসহ ৫জনকে এলোপাথাড়ি মারপিট করে। পরে সন্ত্রাসীরা স্বেচ্ছাসেবক লীগ নেতা জহুরুল হক লিটু ও চাচাতো ভাইয়ের বাড়িতে থাকা ব্যবাসায়িক পঁচিশ লাখ টাকা লুট করে ঘটনাস্থল থেকে ছটকে পড়ে। পরে গ্রামবাসী আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করে। আহত পাঁচ জনের মধ্যে আয়শা বেগম (৭০) নামে এক বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন।

কুড়িগ্রাম স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম লিটু জানান, সন্ত্রাসীরা আকস্মিকভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার পরিবার এবং আমার চাচার পরিবারের হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই আমাদেরকে আহত করে এবং ভাঙচুর চালিয়ে বাড়িতে থাকা ঠিকাদারী কাজের ২৫ লাখ টাকা লুটপাট করে নিয়ে যায়। এছাড়া আমার চাচির অবস্থা আশঙ্কাজনক। আমি সন্ত্রাসীদের দৃষ্টান্তমৃলক শাস্তি দাবি করছি। এ ব্যাপারে কথা হলে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ এম.আর সাঈদ জানান, ইতোমধ্যে মামলা রুজু হয়েছে এবং অভিযুক্ত ৬জন আসামিকে গ্রেফতার পূর্বক কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৩,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit