রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল দেশে চালু হলো প্রথম এআইভিত্তিক ইন্টারভিউ প্ল্যাটফর্ম ‘হাইপো এআই’ ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন কচিকণ্ঠের আসরের বিশ্ব শিশু দিবস উদযাপন গাজা ইস্যুতে আবারও সরব হলেন মার্কিন অভিনেত্রী আটোয়ারীতে তাফসিরুল কোরআন মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার  পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করে দিলেন ‘স্পর্শকাতর তথ্য’ ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

পাকা আমের ভাপা সন্দেশ, বানাবেন কীভাবে?

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১১২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চলছে পাকা আমের মৗসুম। বাজারে গেলেই আমের গন্ধে ম ম করে চারিদিক। হিমসাগর থেকে ল্যাংড়া – এখন নানা স্বাদের আমে মজেছে বাঙালি। ভরপেট ভোজনের পর শেষ পাতে এক টুকরো আম, মনটা ভরিয়ে দেয়! পাকা আম শুধু খাওয়ার পাশাপাশি, কেক, আইসক্রিম, জুস, স্মুদিতেও কিন্তু দারুণ লাগে। এবার আম দিয়েই বানিয়ে ফেলুন ভাপা সন্দেশ। রইল প্রণালী।

আমের ভাপা সন্দেশের উপকরণ:

৩০০ গ্রাম ছানা, ১ চা চামচ পাকা আমের এসেন্স, ৪ কাপ পাকা আমের রস, স্বাদ অনুযায়ী চিনি, দুধ পরিমাণমতো, ১ চা চামচ পাতিলেবুর রস।

আমের ভাপা সন্দেশ বানানোর পদ্ধতি: ছানা, চিনি, পরিমাণমতো দুধ আর পাকা আমের এসেন্স একসঙ্গে মিক্সিতে দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। একটা টিফিন বাক্সে এই মিশ্রণটা ঢেলে রাখুন।

মাঝারি আঁচে কড়াই বসিয়ে তাতে এক কাপ পানি গরম করতে দিন। গরম হলে কড়াইয়ে একটা গ্রিল স্ট্যান্ড বসিয়ে তার উপরে টিফিন বাক্সটা বসিয়ে দিন। টিফিন বক্সের ঢাকনা ভাল করে বন্ধ করবেন। কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে ৩০ মিনিট মতো ভাপিয়ে নিতে হবে। এর পর আঁচ নিভিয়ে টিফিন বক্স নামিয়ে একটু ঠান্ডা হতে দিন। তার পর সন্দেশটা বাক্স থেকে বার করে নিজের পছন্দমতো আকারে কেটে নিন।

গ্যাসে আর একটি প্যান বসান। তাতে পাকা আমের রস, চিনি ও লেবুর রস দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটি ঘন হচ্ছে, তত ক্ষণ নাড়তে থাকুন। আমের মিশ্রণটি জেলির মতো আঠালো হয়ে এলে আঁচ নিভিয়ে দিন। এ বার সন্দেশের উপরে আমের জেলি লাগিয়ে পরিবেশন করুন আমের ভাপা সন্দেশ।

কিউএনবি/অনিমা/২৭ মে ২০২৩,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit