রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল দেশে চালু হলো প্রথম এআইভিত্তিক ইন্টারভিউ প্ল্যাটফর্ম ‘হাইপো এআই’ ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন কচিকণ্ঠের আসরের বিশ্ব শিশু দিবস উদযাপন গাজা ইস্যুতে আবারও সরব হলেন মার্কিন অভিনেত্রী আটোয়ারীতে তাফসিরুল কোরআন মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার  পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করে দিলেন ‘স্পর্শকাতর তথ্য’ ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

আটোয়ারীতে তাফসিরুল কোরআন মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের ‘ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং’ এর উদ্যোগে এবং রাখালদেবী তরুণ সমাজের সহযোগিতায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বাদ আছর থেকে বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিস্তীর্ণ মাঠে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও মিডিয়া ব্যক্তিত্ব এবং লন্ডনের দি লন্ডন ইস্ট জামে মসজিদের সাবেক খতিব আল্লামা তারেক মনোয়ার।

মাদ্রাসার সদস্য আলহাজ্ব মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং হাফেজ মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন পঞ্চগড় জেলার প্রচার সম্পাদক মাওলানা এম.আবু সাঈদ বয়ান পেশ করেন। বক্তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ঈমান, আমল, তাকওয়া, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এর আগে মাহফিলের মঞ্চে মাদ্রাসার নূরানী বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী যথাক্রমে মোছাঃ সাদিয়া জাহান (১১)ও মোছাঃ রিফা আক্তার (১২) ইংরেজি ভাষায় বক্তব্য প্রদান করে দর্শক-শ্রোতাদেরকে তাক লাগিয়ে দিয়েছেন। মাহফিল অনুষ্ঠানে মাদ্রাসাটিকে একটি আধুনিক মাদ্রাসা হিসেবে রুপান্তরের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করে শুভেচ্ছা বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও আলোয়াখোয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তেিৈহদুল ইসলাম ও মুহতামিম হাফেজ মোঃ শাহাজাহান আলী।

বক্তারা বলেন, স্থানীয় মানুষের সহযোগিতা ছাড়াও প্রতিষ্ঠানটি পরিচালনায় বড় ধরণের অবদান রাখছেন, এই এলাকারই কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ মাজেদুল ইসলাম (সুমন) ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোঃ শহীদুল ইসলাম (সুগম)। বক্তারা বলেন, এ মাদরাসায় দ্বীনি শিক্ষা সহ সাধারণ সকল বিষয়ের দক্ষ শিক্ষক দ্বারা পাঠ দান করা হয়।

মাহফিলের অন্যতম আকর্ষণ ছিল কোরআন হিফজ সম্পন্নকারী আট জন হাফেজ ছাত্রদের পাগড়ী প্র্রদান। আয়োজকরা বলেন, পবিত্র কোরআন মুখস্ত করে হাফেজ হওয়া একজন শিক্ষার্থীর জীবনে অত্যন্ত গৌরবের বিষয়। এসব শিক্ষার্থী ভবিষ্যতে সমাজে দ্বীনি শিক্ষা ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। পরে দেশ,জাতি,মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মাদ্রাসায় সহযোগিতায় অংশগ্রহণকারী এবং সকল মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৬,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit