রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল দেশে চালু হলো প্রথম এআইভিত্তিক ইন্টারভিউ প্ল্যাটফর্ম ‘হাইপো এআই’ ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন কচিকণ্ঠের আসরের বিশ্ব শিশু দিবস উদযাপন গাজা ইস্যুতে আবারও সরব হলেন মার্কিন অভিনেত্রী আটোয়ারীতে তাফসিরুল কোরআন মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার  পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করে দিলেন ‘স্পর্শকাতর তথ্য’ ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধ অবসানের বিষয়ে রাশিয়ার সঙ্গে ট্রাম্প প্রশাসনের আলোচনার পরিধি এখন একটি বিশাল অঙ্কের তেল চুক্তির বিষয়টিকেও অন্তর্ভুক্ত করেছে। এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের এমন কিছু ব্যবসায়ী লাভবান হবেন যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। গতকাল শনিবার (৩ সেপ্টেম্বর) নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সরকার ও ক্রেমলিনের অনুমোদনের ওপর নির্ভরশীল এই চুক্তির আওতায় রয়েছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রুশ জ্বালানি কোম্পানি লুকঅয়েলের মালিকানাধীন বিশাল সব তেলক্ষেত্র, শোধনাগার ও গ্যাস স্টেশন। হোয়াইট হাউস, যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট এবং লুকঅয়েল এ বিষয়ে মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি।

সংবাদপত্রটি জানিয়েছে, এই চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়ায় যুক্ত রয়েছে মার্কিন বিনিয়োগকারী ও বিলিয়নেয়ার টড বোয়েলি, মধ্যপ্রাচ্যের দুটি ব্যবসায়িক গোষ্ঠী (যাদের সঙ্গে কুশনার বা উইটকফের পরিবারের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে) এবং মার্কিন সরকারের একটি অঙ্গপ্রতিষ্ঠান।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওই বৈঠকের বিষয়ে অবগত ব্যক্তিদের তথ্য অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর ক্রেমলিনে উইটকফ ও কুশনারের সঙ্গে বৈঠকের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই চুক্তির বিষয়টি উত্থাপন করেন। সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গেও ব্যবসা করা সম্ভব, এ বিষয়টি রাশিয়ার জনগণের কাছে তুলে ধরতে পুতিন এই চুক্তিটি সম্পন্ন করার প্রস্তাব দিয়েছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৬,/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit