রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৩৫ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

পাকিস্তান-চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে দুশ্চিন্তায় ভারত

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সঙ্গে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পরিকল্পনাকে ভারতের জন্য উদ্বেগের কারণ বলে উল্লেখ করেছেন দেশটির বিমান বাহিনী প্রধান (এয়ার চিফ মার্শাল) এপি সিং। তবে একই সঙ্গে তিনি আশ্বস্ত করে বলেছেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলা করার মতো প্রয়োজনীয় সক্ষমতা ভারতীয় বিমান বাহিনীর রয়েছে।

এমনকি তাদের পাইলটরা ইতোমধ্যে চীনে প্রশিক্ষণ নিচ্ছেন বলেও খবর রয়েছে। এতে কোনো সন্দেহ নেই যে এটি উদ্বেগের বিষয়। তবে পরিস্থিতি কি পুরোপুরি প্রতিকূল? আমি তা মনে করি না।’যুদ্ধবিমানের কার্যকারিতা কেবল প্ল্যাটফর্মের ওপর নির্ভর করে না উল্লেখ করে বিমান বাহিনী প্রধান বলেন, অন্যান্য সামরিক সক্ষমতার সঙ্গে এটি কতটা ভালোভাবে সমন্বিত, তার ওপরও এর সাফল্য নির্ভর করে।

তিনি বলেন, ‘অতীতেও পাকিস্তানের কাছে বিভিন্ন প্ল্যাটফর্ম ছিল, কিন্তু অপারেশন সিন্দুরের সময় তারা সেগুলোর মাধ্যমে উল্লেখযোগ্য কিছু করতে পারেনি। একইভাবে আমরা যেসব প্ল্যাটফর্ম কিনছি এবং অন্তর্ভুক্ত করছি, সেগুলোকে যদি কার্যকরভাবে সংহত করতে পারি, তবে এই হুমকি মোকাবিলা করা সম্ভব— অন্ততপক্ষে যতদিন না তারা এই নতুন বিমানগুলোকে নিজেদের সিস্টেমে পুরোপুরি যুক্ত করছে।’

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit