সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন

চৌগাছায় বাণিজ্যিক ভাবে ভারতীয় মিষ্টি আঙ্গুর চাষ করে সফল কৃষক রুহুল 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১৪১ Time View
এম,এ, রহিম চৌগাছা (যশোর)  : যশোরের চৌগাছায় বাণিজ্যিকভাবে ভারতীয় মিষ্টি আঙ্গুর চাষ করে সফলতা পেয়েছেন রুহুল আমিন নামের এক যুবক। প্রতিদিনি অসংখ্য মানুষ আঙ্গুরের খেত দেখতে ভিড় করছেন তার বাগানে। দর্শনার্থীরে অনেকে আঙ্গুর বাগান করতে উৎসাহীও হচ্ছেন রুহুল আমিনের সফলতা দেখে।রুহুল আমিন পৌরসভার জিওলগাড়ি গ্রামের মইনুদ্দীনের ছেলে। তিন ভাইবোনের সবার বড় রুহুল আমিন। অল্প বয়োসে সংসারের হাল ধরতে হয় তার। যে কারনে এসএসসি পাসের পরে তিনি বাবার পেশা কৃষিতে মনোযোগ দেন। এক বিঘা জমিতে পেঁয়ারা আবাদ দিয়ে শুরু করেন ফলের চাষ। এর পরে কুল, তার পরে ড্রাগন চাষে সফলাত অর্জন করেন তিনি। রুহুল আমিনের বর্তমানে কুল পেঁয়ারাসহ ৬ বিঘা জেিমত ড্রাগন বাগান রয়েছে। সাথে ১০ কাঠা জেিমত রয়েছে মিষ্টি আঙ্গুরের মাচা। গতানুগতিক চাষের বিকল্প হিসেবে তিনি আঙ্গুর চাষের চিন্তা করেন বলে জানান।

আঙ্গুরের মাচার নিচে বসে রুহুল আমিন জানান, ইউটিউব দেখে আঙ্গুর চাষের প্রতি আকৃষ্ট হন তিনি। গতানুগতিক ধারা পরিবর্তনের আগ্রহ থেকেই দেশের মাটিতে এ ফলের চাষ শুরু করেন তিনি। এখন তার বাগানে থোকায় থোকায় ঝুলছে আঙ্গুরের ছড়া। ফলনের পরিমাণ এত বেশি হয়েছে যে গাছের প্রতি ডগায় শোভা পাচ্ছে আঙ্গুরের থোকা।তিনি জানান, ইউটিউব দেখে আকৃষ্ট হওয়ার পরে ২০২২ সালের মার্চ এপ্রিল মাসের দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আব্দুর রশিদের কাছ থেকে চয়ন জাতের ৩৬ টি আঙ্গুরের চারা সংগ্রহ করে ১৬ শতক জমিতে রোপন করেন। এক বছরেই সুমিষ্ট আঙ্গুরে ভরে গেছে মাচা। বাগানের শুরু থেকে এ পর্যন্ত পরিচর্চাসহ খরচ হয়েছে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা। বর্তমান বাগানে ৩৫ থেকে ৪০ মন আঙ্গুর রয়েছে। যার আনুমানিক মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা। অনেক ব্যবসায়িরা পাইকারি দরে ক্রয় করতে আগ্রহী হচ্ছেন বলে তিনি জানান।

রুহুল আমিন আরো জানান, ১৬ শতক জমিতে কম পক্ষে ১০০ টি গাছ রোপন করার ছিল। প্রথম চাষ বলে বুঝে উঠতে পারিনি। অন্যথায় ফলন আরো বেশি হতো।

এছাড়া প্রতিদিন অসংখ্য মানুষ আঙ্গুর খেত দেখতে রুহুল আমিনের বাগানে ভিড় করছে। দেশের মাটিতে আঙ্গুর চাষ দেখে অভিভূত তারা। স্থানীয় বাসিন্দ তুহিন হোসেন ও দর্শনার্থীরা জানান, আঙ্গুরের ফল খেলেও এর চাষ ও গাছ কখনোই দেখেননি তারা।এ দিকে রুহুল আমিনের আঙ্গুর চাষ দেখে বাগান করতে উৎসাহী হচ্ছেন অনেকে। কিনে নিয়ে যাচ্ছেন চারা। দেশে আঙ্গুর চাষ করলে আর বিদেশ থেকে আমদানি করতে হবে না জানিয়ে মাহাবুর রহমান নামের এক প্রবাসি জানান, রুহুল আমিনের কাছ থেকে চাষ পদ্ধতি শুনেছি। আমিও আঙ্গুর চাষ করতে চাই।এ ধরনের চাষে কৃষকদের উৎসাহী করতে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানান চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা  মুসাব্বির হুসাইন।  তিনি বলেন, ‘রুহুল আমিনের বাগান দেখেছি। অনেক ফলনও এসেছে। আঙ্গুরসহ সব ধরনের ফল চাষে উৎসাহী কৃষকদের সবধরনের সহযোগিতা দিতে প্রস্তুত কৃষি বিভাগ।

কিউএনবি/অনিমা/২৬ মে ২০২৩,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit