রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

শার্শা ১ আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ২২৯ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোর ৮৫-শার্শা ১ আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নবী নওয়াজ মোঃ মুজিবুদ্দৌলা সরদার কনক নাভারন বাজারে লিফলেট বিতরন করেছেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ে নাভারন বাজারের বিভিন্ন এলাকায় নেতা কর্মিদের সাথে নিয়ে নৌকা প্রতিকে “যে কারনে নৌকায় ভোট দিবেন” নামে লিফলেট বিতরন করেন।বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, পদ্মা সেতু সহ এই সরকারের উন্নয়ন মুলক ৩৮টি কারনে আবারো নৌকায় ভোট দাবী করেন।

এ সময় তার সাথে ছিলেন, যশোর জেলা ছাত্রলীগের সাবেক নেতা মোঃ শাহরিন আলম বাদল, নাভারন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নজিবুরদৌলা সরদার প্রদীপ, আওয়ামীলীগ নেতা মোঃ খালেক মাহমুদ রঞ্জু, আলাল উদ্দিন, রেজাউল ইসলাম রেজা, আব্দুল আজিজ, বিপ্লব হোসেন,, মামুন হোসেন,সিদ্দিকুর রহমান, সনিসহ আওয়ামীলীগ, যবলীগ, ছাত্রলগি, সেচ্ছাসেবকলীগের নেতা কর্মি প্রমুখ। লিফলেট বিতরনকারী নেতা কর্মিরা জানান, তারা শার্শায় নতুন মুখ হিসেবে যশোর ৮৫-শার্শা ১ আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ্যাডভোকেট নবী নওয়াজ মোঃ মুজিবুদ্দৌলা সরদার কনকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে দেখতে চান। তারা শার্শা উপজেলার ১১ টি ইউনিয়নের ১৮০ টি গ্রামের সাধারন , ত্যাগী আওয়ামীলীগের নেতাকর্মিরা শার্শায় নতুন মুখ এ্যাডভোকেট নবী নওয়াজ মোঃ মুজিবুদ্দৌলা সরদার কনকে নৌকার মাঝি হিসেবে দেখতে চান।

 

 

কিউএনবি/আয়শা/২০ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit