বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

উৎসবমুখর পরিবেশে রাঙামাটিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু; অংশ নিবে ১৯৪৬৩ শিক্ষার্থী

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৩৮১ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : উৎসব মুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তাবলয়ে পার্বত্য রাঙামাটিতে শনিবার থেকে শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা। শনিবার বেলা ১২ থেকে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রসহ মোট নয়টি কেন্দ্রে এই পরীক্ষা একযোগে শুরু হয়। সর্বমোট তিন দফায় রাঙামাটিতে এই পরীক্ষা অনুষ্টিত হবে বলে জানিয়েছেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার।

 

প্রথম দফায় শনিবার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে রাঙামাটিতে বি-ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। আগামী ২৭ মে  সি-ইউনিটে ৩ হাজার ৮৮ জন এবং ৩ জুন এ-ইউনিটে ৭ হাজার ৫২০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।এই তিনটি ইউনিটে সর্বমোট ১৯ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে বলে গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সেলিনা আখতার।প্রতিষ্ঠাকাল হতে এবারই প্রথম রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধীনে রাঙামাটিতে এতো বেশি পরিমানে পরীক্ষার্থী গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। এইলক্ষ্যে রাঙামাটির সর্বত্রই নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

 

স্থানীয় হোটেল-মোটেলগুলোসহ যাত্রীবাহি যানবাহনগুলোতেও আগত পরীক্ষার্থী ও তাদের স্বজনদের জন্য ২০ শতাংশ হারে মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট্যরা। এছাড়াও রাঙামাটি শহরের বিভিন্ন মসজিদগুলোতে পরীক্ষার্থীদের জন্য থাকার ব্যবস্থা করেছে স্থানীয়রা। রাজনৈতিক দলগুলোর ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকেও শিক্ষার্থীদের জন্য তথ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। সবকিছু মিলিয়ে প্রথমবারের মতো রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধীনে রাঙামাটিতে শিক্ষার্থী ও তাদের অভিভাবক মিলে প্রায় ২৫ হাজারের মতো লোক সমাগম ঘটেছে বলে জানা গেছে।

 

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৩,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit