মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

জয়পুরহাটে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদ-, মামাকে হত্যার দায়ে ভাগ্নের যাবজ্জীবন

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট সংবাদদাতা
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৪৩ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে পৃথক দুটি মামলায় স্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদ- ও অপর আরেক মামলায় মামাকে হত্যার দায়ে ভাগ্নের যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন ও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ নুর ইসলাম এ রায় প্রদান করেন।দ-প্রাপ্তরা হলেন, ক্ষেতলাল উপজেলার হাপানিয়া নয়াপাড়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে রেজাউল করিম ভাদু ও সদর উপজেলার পশ্চিম পারুলিয়ার আব্দুর রহিমের ছেলে আলাউদ্দীন।

মামলার বিবরণে জানা গেছে, বিয়ের পর থেকে স্ত্রী আঙ্গুরী বিবি ওরফে সোনাভানের সাথে রেজাউল করিম ভাদুর বনিবনা ছিলনা। এছাড়া তার নামে দুটি হত্যা মামলা ছিল। তাই প্রতিপক্ষকে ঘায়েল করতে ২০০৫ সালের ১৭ এপ্রিল রাতে তার স্ত্রী ও ৫ বছরের ছেলে হিটলারকে ধরালো অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যায় সে। অন্যদিকে পূর্ব শত্রুতার জেড়ে ২০০১ সালের ১৮ মে রাতে সদর উপজেলার পারুলিয়া এলাকায় বাড়ি থেকে মামা আব্দুর রশীদকে ডেকে নিয়ে পূরানাপৈল রেললাইনের পাশে মারপিটের পর শ্বাসরোধে হত্যা করেন ভাগ্নে আলাউদ্দীন। এ পৃথক দুটি ঘটনায় মামলা দায়েরের পর দীর্ঘ শুনানি শেষে আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন।

কিউএনবি/অনিমা/১৮ মে ২০২৩,/বিকাল ৩:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit