বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
হুথিদের হুমকিতে পথ ঘোরালো চীন ও ভারতগামী সৌদির দুই তেলবাহী ট্যাংকার শুল্কের অস্ত্রে কানাডাকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন চাল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত – ২

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১১৪ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরের শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কৃষ্ণেরচর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের চাঁন মিয়ার স্ত্রী আছিয়া খাতুন (৫০) এবং অমর আলীর ছেলে অটো চালক সাদেক মিয়া (৫০)।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে অটো করে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলো তারা। পথে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের কৃষ্ণেরচর বাজার এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি দ্রুতগামী বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিক্সার। এসময় অটোচালকসহ ৪ জন গুরুতর আহত হন। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ২জনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন একই গ্রামের বকুল নাহার (৪০) ও রাশিদা খাতুন (৩২)।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, ঘটনার পরপরই ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/১৬ মে ২০২৩,/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit