বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

রাঙামাটিতে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় ইউপিডিএফ’র কালেক্টর নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৫২ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : প্রতিপক্ষের সশস্ত্র হামলায় রাঙামাটি সদরে পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ চাঁদা কালেক্টর পলাশ ওরফে ছাতি ওরফে সুদীপ্ত চাকমা নামের এক উপজাতীয় সন্ত্রাসী নিহত হয়েছে।রোববার সকাল ১০টার সময় রাঙামাটি সদর উপজেলাধীন সাপছড়ি ইউনিয়নের নাড়াইছড়ি এলাকায় এই সশস্ত্র হামলার ঘটনা ঘঠে। সংগঠনের দায়িত্ব পালন করতে সেখানে একটি ঘরেই অবস্থান করার সময় প্রতিপক্ষের সশস্ত্র সন্ত্রাসীরা তার উপর হামলা চালায় এবং গুলি করে মৃত্যু নিশ্চিত করে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।সাপছড়ি ইউনিয়নের মেম্বার সুনীল চাকমা মুঠোফোনে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাঙামাটির কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে এমন একটি খবর শুনেই আমরা পুলিশের একটি টিমকে নিহতের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর বিস্তারিত জানাতে পারবো।ঘটনাস্থলে নিহতের মরদেহ উদ্ধার করতে যাওয়া মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নয়ন জানিয়েছেন, আমরা সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম মরদেহ উদ্ধারে রওয়ানা দিয়েছি। তিনি জানান, ঘটনাস্থল অত্যন্ত দূর্গম এলাকায় এবং বৃষ্টি হওয়ার কারনে পায়ে হেটে আমরা পৌছাতে দেরি হচ্ছে।

কিউএনবি/অনিমা/১৪ মে ২০২৩,/দুপুর ১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit