সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
‘নয়ন ভরা জল গো তোমার’ নজরুলসংগীত গেয়ে ভাইরাল ফরিদপুরের ‘লাইলী খালা’ ‘হোম ইকোনমিক্স’-এর চলচ্চিত্র সংস্করণে জুলিয়া রবার্টস ‘ব্যাকরুমস’-এর মুক্তির তারিখ পেছাল টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জনই ফেরিওয়ালা ব্যাচভিত্তিক গ্রুপিং, ‘ট্যাগিং’ আর ফেসবুক অপপ্রচার : ভুল সিদ্ধান্তে পুলিশ প্রশাসনে অসন্তোষ জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন না করার পরিকল্পনা ইসির দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

দুর্গাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১০৮ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম (৬৯) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার বিকেলে সীমান্তবর্তী পুর্বনলুয়াপাড়া মসজিদ মাঠে সর্বস্তরের অংশগ্রহনে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাজীব-উল-আহসানের নেতৃত্বে দুর্গাপুর পুলিশ বাহিনী বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মানে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, ওসি (তদন্ত) নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আবু সাঈদ, আব্দুর রাশিদ, আব্দুল আজিজ, আবুল কালাম উপস্থিত ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ওনার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, আ‘লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রেমন্ড আরেং, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা আ‘লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মুক্তিযোদ্ধাগণ, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, সাবেক চেয়ারম্যার শাহীনুর আলম সাজু, দুর্গাপুর প্রেস ক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৩,/রাত ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit