বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

সেন্টমার্টিন ছেড়েছে ২শ পরিবার, ১৭ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৯৭ Time View

ডেস্ক নিউজ : ঘূর্ণিঝড় ‘মোখা’ শক্তিশালী হয়ে কক্সবাজারের দিকে এগিয়ে আসছে। বর্তমানে এই ঘূর্ণিঝড়ের গন্তব্য কক্সবাজার। এটি কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন্স দ্বীপসহ মিয়ানমারের উপকূল এবং এর আশেপাশের উপর দিয়ে বয়ে যাবে। এমনটাই জানিয়ে আবহাওয়া অধিদপ্তর।

এতে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বাসিন্দারা আতংকিত হয়ে দ্বীপ ছেড়ে টেকনাফ আসতে শুরু করেছে। ট্রলারেযোগে দ্বীপের আতংকিত এসব মানুষ টেকনাফ আসছে। বৃহস্পতিবার ও শুক্রবার দুপুর পর্যন্ত দ্বীপের অন্তত ২ শত পরিবারের দেড় হাজারের কাছাকাছি মানুষ টেকনাফ আসার তথ্য পাওয়া গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানিয়েছেন, কত সংখ্যক মানুষ দ্বীপ ছেড়ে টেকনাফ চলে এসেছে তার সঠিক পরিসংখ্যান বলা যাচ্ছে না। তবে দ্বীপে ব্যবসার জন্য অবস্থান নেওয়া বাইরের লোকজন এবং দ্বীপের কিছু সংখ্যক মানুষ টেকনাফে এসেছে। দ্বীপের মানুষরা দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে টেকনাফের আত্মীয় স্বজনদের বাড়িতে চলে আসার প্রবণতা রয়েছে। এটা তারই অংশ।

তিনি জানান, আতংকের কোনো কারণ নেই। দ্বীপে ১৭ টির অধিক আশ্রয় কেন্দ্রপ্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্র মানুষদের আশ্রয় নেয়ার জন্য নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, পুলিশ, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবকরা একযোগে কাজ করছেন। দ্বীপের মানুষদের ওখানে আশ্রয় নেয়ার অনুরোধ জানান তিনি।

দ্বীপের জনপ্রতিনিধি খোরশেদ আলম জানিয়েছেন, দ্বীপের দোকানপাট বন্ধ রয়েছে। স্কুল, হোটেল ও রিসোর্টগুলো আশ্রয়কেন্দ্র ঘোষণা করেছে প্রশাসন। সেন্টমার্টিন দ্বীপের ১০ হাজার বাসিন্দা। এরই মধ্য ট্রলারযোগে সেন্টমার্টিন দ্বীপ ছেড়েছেন দেড় হাজারের মতো বাসিন্দা।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান বলেন, প্রশাসন মানুষজনের নিরাপত্তায় সর্ব্বোচ সজাগ রয়েছে। বিশেষ করে, সেন্টমার্টিন দ্বীপের মানুষের জীবন রক্ষায় সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। শঙ্কিত না হয়ে সচেনতার বিকল্প নেই।

এদিকে ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে কক্সবাজারের পরিস্থিতি তেমন পরিবর্তন হয়নি। সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ হলেও দুপুরের পর কিছু কিছু স্থানে হাল্কা বৃষ্টি  হয়েছিল। এখন আবারো রোদ এবং মেঘ দেখা যাচ্ছে। 

 

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৩,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit