বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

আসন্ন“মোখা”মোকাবেলায় রাঙামাটিতে জরুরী সভা; সাপ্তাহিক ছুটিসহ সকল ছুটি বাতিল

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২০২ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : আসন্ন ঘূর্ণিঝড় মোখার দূর্যোগময় পরিস্থিতি থেকে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে জরুরী সভা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শাহনেওয়াজ রাজু, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, জেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উক্ত সভায় অংশ নেন।

সভায় আসন্ন মোখার আঘাত থেকে সম্ভাব্য ক্ষতি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটিতে কর্মরত সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটিসহ সকল ছুটি বাতিল করা বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সভায় জানানো হয়, ঝূকিপূর্ন এলাকাগুলোতে স্ব-স্ব এলাকার পৌর কাউন্সিলরদের শুক্রবারের মধ্যেই নিজ এলাকায় কুইক রেসপন্স টিম গঠন করে রেজুলেশন জেলা প্রশাসক বরাবরে জমা দিতে বলা হয়। এছাড়াও এলাকার মসজিদগুলোতে মাইকিংয়ে মাধ্যমে স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টির নির্দেশনা দেয়া হয়।

রাঙামাটি শহরের ঝূকিপূর্ন এলাকার বাসিন্দাদের দূর্যোগময় মুহুর্তে আগেই আশ্রয়কেন্দ্রগুলো অবস্থানের ব্যবস্থা করার পাশাপাশি রাঙামাটির ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, সড়ক বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল, বিদ্যুৎ বিভাগসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় সকল প্রকার প্রস্তুতি নিয়ে রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ মে ২০২৩,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit