রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

বিজ্ঞান ও গবেষণায় সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে-মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৮৮ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে বিজ্ঞান ও গবেষণায় সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা খাতে অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য করা হচ্ছে না।রবিবার দুপুরে জয়পুরহাটে ৯২ কোটি ৮৫ লাখ টাকা ব্যায়ে খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়পুরহাট বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সম্মেলন কক্ষে অনুষ্ঠানে বিসিএসআইআর এর চেয়ারম্যান ড. আফতাব আলী শেখ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও জয়পুরহাট ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জি (আইএমএমএম) এর পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক সহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৭ মে ২০২৩,/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit