বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শাবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন সিট নীতিমালার দাবিতে ঢাবি সিন্ডিকেট সভা ঘেরাও করে ডাকসুর বিক্ষোভ জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প

১১ মে ঢাকায় আসছেন শাকিব খানের নতুন নায়িকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের ঈদুল আজহার ছবি ‘প্রিয়তমা’। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। পরিচালক হিমেল আশরাফ জানালেন, ৮ মে থেকে শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান। তবে ছবিটিতে শাকিব খানের নায়িকা কে থাকছেন তা নিয়ে জল্পনা ছিল এতোদিন। এবার জানা গেল ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা হতে যাচ্ছেন কলকাতার সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পাল। এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা হিমেল আশরাফ নিজেই।

খোঁজ নিয়ে জানা গেছে, ইতিমধ্যে ইধিকা পাল বাংলাদেশে আসার ভিসা হাতে পেয়েছেন। আগামী ১১ মে ঢাকায় প্রিয়তমার শুটিংয়ে যোগ দিচ্ছেন তিনি। হিমেল আশরাফ জানালেন, ‘ইধিকা পালের ভিসা হয়েছে। প্রিয়তমা ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে আমরা তাকেই চূড়ান্ত করেছি। শাকিব ভাই ৮ তারিখে শুটিংয়ে অংশ নেবেন আর ইধিকা যোগ দেবেন ১১ মে।’

জানা গেছে, ইধিকা পাল অভিনয়ের পাশাপাশি নাচেও দুর্দান্ত পারদর্শী। তার প্রথম ধারাবাহিক ছিল স্টার জলসার ‘কপালকুণ্ডলা’। এই ধারাবাহিকে ‘পদ্মাবতী’র চরিত্রে অভিনয় করে প্রশংসিত হোন। পরে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘রিমলির’ প্রধান  চরিত্রে তাকে দেখা যায়। এছাড়াও দু’টি জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। শাকিবের সিনেমায় নতুনভাবে হাজির হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছেন তিনি। পরিবর্তন এনেছেন নিজের লুকেও।

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৩,/সন্ধ্যা ৭:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit