সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

ন্যান্সির পুরস্কার চুরি: স্বামীসহ গৃহকর্মী রিমান্ডে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১২৭ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীততারকা নাজমুন মুনিরা ন্যান্সির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অলংকার চুরির মামলায় গৃহকর্মী মোছা. তাহমিনা ও তার স্বামী শাকিলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (০২ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ওইদিন আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক ছাদেক মিয়া।

কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা আদালতে না আসায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে ২ মে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, তাহমিনা ও তার ছোট বোন রিপা ন্যান্সির বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। শাকিল প্রায়ই তাহমিনাকে বাসা থেকে নিতে আসতেন। গত ৫ এপ্রিল বাসার কাউকে না জানিয়ে চলে যায় তাহমিনা। এর আগে ২৬ ফেব্রুয়ারি রিপাও বাসায় কাউকে কিছু না জানিয়ে চলে যায়।

গত ১৮ এপ্রিল ন্যান্সি দেখতে পান বাসার আলমারিতে তার দুটি সোনার চেইন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ডায়মন্ডের লকেটসহ মূল্যমান অলংকার নেই। যার বাজারমূল্য তিন লাখ ২১ হাজার টাকা। এ ঘটনায় ন্যান্সির ভাই শাহরিয়ার আমান সানি বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন।

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৩,/বিকাল ৪:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit