মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

জয়পুরহাটে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২০১ Time View
মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি :  জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচগ্রামে পানিতে ডুবে সিদরাতুল মুনতাহার নামে তিন বছরের  এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুের বিষয়টি  নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনউদ্দীন  জানান, রবিবার বেলা  ১১ টায় উপজেলার পাঁচ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশু সিদরাতুল মুনতাহার পাঁচ গ্রামের মাহমুদুল হাসান সুমন এর মেয়ে।  শিশুটির চাচা আতিকুর রহমান  বলেন , বাড়িতে এসে শিশুটির বাবা মুনতাহারকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে তার বাড়ির সামনে সুন্দর গাড়ি পুকুরে শিশুটিকে ভাসতে দেখলে চিৎকার করেন। পরে প্রতিবেশীরা শিশুটিকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন। 
কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ ফয়সল নাহিদ  জানান, পানিতে পরে যাওয়া শিশুটির চাচা আতিকুর রহমান হাসপাতালে আনার পরে আমরা শিশুটিকে মৃত্যু অবস্থায় পাই।

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit