শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

সহজে এবং দ্রুত পরিষ্কার করুন ফ্রিজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১২৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : এই গরমে ফ্রিজ জীবনের অপরিহার্য অংশে পরিণত হয়েছে। কিন্তু ফ্রিজ অপরিষ্কার থাকলে খাবার যেমন দ্রুত নষ্ট হয়ে যায় তেমনি সেই খাবার থেকে আমাদের শরীরে নানা রকম রোগ বাসা বাঁধতে পারে।

খাবার হিমায়িত করে রাখার কারণে ফ্রিজে স্বভাবতই জীবাণু বাসা বাঁধে। তাই নিয়মিত ফ্রিজ পরিষ্কার করা জরুরি। নতুবা খাবার নষ্টের পাশাপাশি ফ্রিজও ভালো থাকে না।

তবে ফ্রিজের নোংরা পরিষ্কার করা কিন্তু খুব একটা কঠিন নয়। চলুন জেনে নিই ফ্রিজ পরিষ্কারের সহজ ও সঠিক নিয়ম।

১. প্রথমে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে ফ্রিজটির দরজা খুলে রাখুন। দেখবেন বাড়তি বরফ এমনিতেই গলে যাবে। বরফ সরাতে আপনার আর কষ্ট করতে হবে না।

এরপর একে একে ফ্রিজের সব জিনিস বের করে নিন। এতে পরিষ্কার করতে সুবিধা হবে। এবার ফ্রিজের খাবারগুলো একটি বালতিতে ভরে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ফলে বরফ গলে যাবে না। ফ্রিজ ধুতে দেরি হলেও আপনার খাবার ভালো থাকবে।

২. ফ্রিজের র‍্যাক, ড্রয়ার ও ছোট সেলফগুলো খুলে রেখে দিন। এরপর আলাদাভাবে হালকা গরম পানিতে ডিটারজেন্ট মিশিয়ে সেগুলো ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর স্পঞ্জ দিয়ে ভালো করে ঘষে পানি দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিন।

৩. ডিটারজেন্ট মেশানো পানি একটি বোতলে ভরে ফ্রিজের ভেতরে স্প্রে করুন। এবার নরম স্পঞ্জ দিয়ে ভালোভাবে ঘষে নিন। ব্রাশ দিয়ে ফ্রিজের কর্নারের রাবারগুলো ভালো করে পরিষ্কার করে নিন। এর পর পুরো ফ্রিজ মুছে নিন। র‍্যাক, ড্রয়ার এবং ছোট সেলফগুলো আবার আগের জায়গায় রাখুন।

৪. তারপর ফ্রিজ থেকে বের করে রাখা খাবারগুলো ফ্রিজে রাখুন। খাবারের প্যাকেটগুলো সম্ভব হলে পরিবর্তন করে রাখতে পারেন। না হলে অবশ্যই শুকনো কাপড় দিয়ে মুছে রাখবেন।

৫. পরিষ্কারের সঙ্গে সঙ্গেই সুইচ অন করে দেবেন না। ঘণ্টা দুয়েক পর অন করুন। সব শেষে ফ্রিজের মধ্যে এক টুকরা লেবু কেটে রেখে দিন। এতে ফ্রিজ গন্ধ হবে না।

কিউএনবি/অনিমা/২৯ এপ্রিল ২০২৩,/রাত ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit