শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

দুর্গাপুরে ইউপি চেয়ারম্যানের শপথগ্রহন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১০৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইউসুফ তালুকদার সাগর শপথগ্রহন করেছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) বিপিন চন্দ্র বিশ্বাস সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে জেলা প্রশাসক নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। নব নির্বাচিত চেয়ারম্যান সাগর বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেনো আমার দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি। বাকলজোড়া ইউনিয়নের উন্নয়নমুলক অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘শপথ গ্রহণের পর আজ যে দায়িত্ব নিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন থেকে জনগণের জন্য নিজ কর্তব্য ও অঙ্গীকার বাস্তবায়নের পালা শুরু হলো। জনসম্পৃক্ত হয়ে জনপ্রতিনিধিত্ব করলে এলাকাবাসীর প্রত্যাশা পূরণ হবে। সরকারি সেবা জনগণের দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে হবে। ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনায় যেকোনো পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।

 

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit