সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান

মন্ত্রীকে যে অনুরোধ করলেন জায়েদ খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১১৫ Time View

বিনোদন ডেস্ক : অনেক বছর পর এই ঈদে একসঙ্গে মুক্তি পেয়েছে আটটি সিনেমা। হল সংখ্যার বিচারে প্রশংসার পরিমাণে হয়তো পার্থক্য আছে; কিন্তু সমালোচকদের ভাষ্যে— এবারের ছবিগুলো সব ধরনের দর্শকদের জন্য ‘বেছে নাও’ ঘরানার পরিবেশ তৈরি করেছে। 

যেমনটি নিকট অতীতে দেখা যায়নি। মানুষ বাধ্য হয়েও অনেক সময় অপছন্দের ছবি দেখেছেন, সময় পার করার জন্য। কারণ দর্শকদের হাতে এবারের মতো বৈচিত্র্যময় সিনেমার অপশন ছিল না।

ঢাকাসহ সারা দেশের দুই শতাধিক প্রেক্ষাগৃহ এবার সিনেমা প্রদর্শন করছে। অথচ স্বাভাবিক সময়ে গেল ক’বছর ধরে চলতি হলের সংখ্যা ছিল সর্বোচ্চ ৬০। শুধু ঈদের সিনেমার খাতিরে প্রায় দেড়শটি প্রেক্ষাগৃহে প্রাণ ফিরেছে এবার। সেটি যেন টেকসই হয়, সবগুলো ছবি যেন ঘুরে-ফিরে প্রদর্শনের হল পায়, মূলত সেদিকেই এবার নজর রাখলেন শিল্পী সমিতির দুই সেশনের সাবেক সম্পাদক জায়েদ খান।     

এ বিষয়ে সবাইকে সতর্ক করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। জায়েদ লেখেন— এই ঈদে যার যার সিনেমা মুক্তি পেয়েছে, তারা সবাই সর্বোচ্চ দিয়ে নিজের সিনেমার প্রচার চালিয়ে যান। কিন্তু কেউ কারও সিনেমা নিয়ে কিংবা কেউ কাউকে কটূক্তি করবেন না প্লিজ।

তিনি লেখেন, দর্শকের কাছে আমাদের সন্মান এমনিতেই তলানিতে। তাদের কাছে আমাদের নিজেদের আর ছোট না করি। ঈদের সব সিনেমা ব্যবসাসফল হোক এই কামনা করছি।

তথ্যমন্ত্রীর প্রতি একটি অনুরোধ রেখে জায়েদ খান বলেন, ঈদের সিনেমাগুলোকে আরও কয়েক সপ্তাহ ব্যবসা করার সুযোগ দেওয়া উচিত। বাংলাদেশি চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের বাঁচার সুযোগ তৈরি হোক। তার আগ পর্যন্ত হিন্দি সিনেমা মুক্তি বন্ধ রাখা হোক। তথ্যমন্ত্রী, হিন্দি সিনেমা আমদানিকারক, হল মালিকদের এ বিষয়ে অনুরোধ রইল। জয় হোক বাংলাদেশি সিনেমার।

কিউএনবি/অনিমা/২৭ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit