সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান

দয়া করে এমন খবর আর ছড়াবেন না: ঐশ্বরিয়া রাই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : অভিষেক-ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যাকে নিয়ে প্রায়ই ভুয়া খবর ছড়ানো হয়। সম্প্রতি আরাধ্যার স্বাস্থ্য নিয়েও ছড়ানো হয় একটি ভুয়া খবর। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে।  

এ নিয়ে এতদিন চুপ করে ছিলেন ঐশ্বরিয়া রাই। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। সেখানে বিষয়টিকে অপ্রয়োজনীয় এবং সংবেদনশীল বলে অভিহিত করেন এ অভিনেত্রী।

ঐশ্বরিয়া বলেন, আমি আশা করি সংবাদমাধ্যমগুলো এ ধরনের ভুয়া খবর প্রচার করবে না। নেতিবাচক খবর প্রচার না করার জন্য ধন্যবাদ। মিথ্যা সংবাদ অপ্রয়োজনীয় এবং সংবেদনশীল। দয়া করে এমন খবর আর ছড়াবেন না।   

২০০৭ সালে সাত পাকে বাঁধা পড়েন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া। ২০১১ সালে তাদের সন্তান আরাধ্যার জন্ম হয়। ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের ১১ বছরের ছাত্রী আরাধ্যাকে প্রায়ই একাধিক ‘হাই প্রোফাইল’ অনুষ্ঠানে তার বাবা-মায়ের সঙ্গে দেখতে পাওয়া যায়। সম্প্রতি তাকে মুম্বাইয়ে ‘নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর তারকা খচিত উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গিয়েছিল।

কিউএনবি/অনিমা/২৭ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit