সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান

‘এখন আর কেউ মনের সৌন্দর্য দেখে না’, সালমান খানের ভগ্নিপতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৯৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানের বোন অর্পিতাকে গায়ের রং নিয়ে প্রতিনিয়ত সমালোচনার মুখে পড়তে হয়। এবার গর্জে উঠলেন তার স্বামী আয়ুষ। সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি বলেন, এখন আর কেউ মনের সৌন্দর্য দেখে না। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রতিবেদনে বলা হয়েছে, অর্পিতা খান অভিনয়ের ধারের কাছে নেই। তবু বলিউডের ভেতরে তার প্রভাব কম নেই। 

প্রতি বছর তিনি বাড়িতে ঈদ পার্টির আয়োজন করেন। অনুষ্ঠানে আসেন বিটাউনের তারকারা।  সালমানের বোন হলেও তাকে প্রতিনিয়ত কটাক্ষ শুনতে হয়। কারণ অর্পিতার চেহারার গড়ন ও গায়ের রং। 

২০১৪ সালে অভিনেতা ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাতি আয়ুষ শর্মার সঙ্গে বিয়ে হয় তার। এক ছেলে ও এক মেয়ে রয়েছে অর্পিতা ও আয়ুষের। তাদের নাম হলো আহিল ও আয়াত।  আয়ুষের গায়ের রং ফর্সা। সেখানে অর্পিতাকে চাপা গায়ের রং নিয়ে প্রতিনিয়ত সমালোচনার মুখে পড়তে হয়েছে।  এসব সমালোচনার জবাব দিলেন অর্পিতার স্বামী।

ক্ষোভ প্রকাশ করে এক সাক্ষাৎকারে আয়ুষ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম খুললে দেখি আমার স্ত্রীকে নিয়ে সমালোচনা চলছে। সেলিব্রিটি মানে যেন মোটা হওয়া নিষেধ। তারকা বলেই যেন ওকে নির্দিষ্ট পোশাক পরতে হবে। ও কালো… আর তাই যত বারই ওর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, ঠিক তত বারই ওকে মনে করিয়ে দেওয়া হয় যে ও কালো। এখন আর কেউ মনের সৌন্দর্য দেখে না। কেউ জানতেও চায় না মানুষ হিসেবে সে কতটা সুন্দর…বাইরে থেকে কে কতটা সুন্দর, সেটাই এখন আলোচনার বিষয় হয়ে গিয়েছে।

কিউএনবি/অনিমা/২৭ এপ্রিল ২০২৩,/দুপুর ২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit