শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৩৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান করা হয়েছে। বুধবার দুপুরে কমরেড মণি সিংহ স্মৃতি যাদুঘর এর মিলনায়তনে ছাত্র ইউনিয়নের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের অংশগ্রহনে এ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।

জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করা হয়, উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সাবেক ছাত্র ইউনিয়ন সভাপতি শামছুল আলম খান এর সভাপতিত্বে বর্তমান সভাপতি মোঃ রফিক মিয়ার সলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা বর্তমান সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ দিবালোক সিংহ।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন, সাবেক ছাত্রনেতা আলকাছ উদ্দিন মীর, মোঃ গিয়াস উদ্দিন, রমিজ উদ্দিন দুলাল, শাহিনুর আলম, হাসিম উদ্দিন, আজিম উদ্দিন, ধ্রুব সরকার, ওয়ালী হাসান কলি, রুপন কুমার সরকার, মাসুদ রানা সহ বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক টীমের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit