সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

পূজা চেরির সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন সজল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৯৩ Time View

বিনোদন ডেস্ক : অভিনেতা আব্দুন নূর সজল। মূলত নাটক-মডেলিং নিয়ে তার কাজ। তবে সম্প্রতি বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন। এই ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘জ্বীন’। এই সিনেমায় সজলের নায়িকা পূজা চেরি। পূজা চেরির সঙ্গে সিনেমা করা ও শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়েছেন সজল। 

নায়িকা সম্পর্কে সজলের মূল্যায়ন, পূজা একজন মেধাবী অভিনেত্রী। তার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা ভীষণ ভালো। অভিনয়ের প্রতি তার বেশ মনোযোগ আছে। ভীষণ মনোযোগী একজন অভিনেত্রী। শুধু পূজা নয়, ‘জ্বীন’ ছবিটিতে যারা অভিনয় করেছেন, তারা সবাই অভিনয়ের প্রতি ভীষণ মনোযোগী ছিলেন। তারা সবাই চেষ্টা করেছেন দর্শকদের ভালো কিছু উপহার দিতে।

জ্বীনের সাফল্যে মুগ্ধ সজল। জানালেন, সাধারণ দর্শকের প্রতিক্রিয়াতে আমি মুগ্ধ, অভিভূত। এমনিতেই এই ছবিটি গল্পভাবনা থেকে একেবারে আলাদা। মানের জায়গা থেকেও আলাদা। নাদের ভাই একজন পরীক্ষিত অভিনেতা ও পরিচালক। এবং তিনি অভিনয় থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে ভীষণ রকমের খুঁতখুঁতে একজন মানুষ। তিনি চেষ্টা করেছেন আমাদের সবাইকে দিয়ে সর্বোচ্চ কাজটুকু করাতে। আশা করি তিনি এতে সফল হয়েছেন। আমরাও সেক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন দর্শকদের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। ছবি দেখার জন্য দর্শকরা হলে টিকিট পাচ্ছে না। এ কথাগুলো চারপাশে শুনতে পাচ্ছি। পোস্ট দেখতে পাচ্ছি। ভালো লাগছে ভীষণ। প্রতি মুহুর্তেই আলহামদুলিল্লাহ বলছি।

কিউএনবি/অনিমা/২৬ এপ্রিল ২০২৩,/দুপুর ২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit