শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

দুর্গাপুরে মোটরসাইকেল চাপায় নিহত – ১

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১২৩ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ২নং সদর ইউনিয়নের ফান্দা বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় অপর দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেল চাপায় পিষ্ট হয়ে মাজেদা খাতুন (৬৬) ঘটনাস্থলেই মারা যান। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে মেনকীফান্দা গ্রামের মৃত তৈয়ব আলীর স্ত্রী। আহত রাজিব ধোবাউড়া উপজেলার চারুয়াপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে ফান্দা বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় অপর দিক থেকে আসা দ্রুতগতির এক মোটরসাইকেল মাজেদা খাতুন কে চাপা দিলে তিনি ছিটকে রাস্তার নীচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। অপরদিকে মোটরসাইকেল চালক রাজিব মিয়া (১৪) কে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে প্রেরণ করা হয়।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/২৬ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit