সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা

নিজেদের রুচির পরিবর্তন করতে হবে: পূজা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১৩৫ Time View

বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরে ইস্যুর টেবিলে রুচির রাজত্ব। তারকাদের অনেকেই এ নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছেন। এবার সেই দলে নাম লেখালেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরি। তবে ওই ইস্যু ধরে কথা বলেননি পূজা। নিজের সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে রুচির পরিবর্তনের পক্ষে কথা বলেছেন এ অভিনেত্রী।

এবার ঈদে মুক্তি পেয়েছে পূজা অভিনীত ‘জ্বীন‘ সিনেমাটি। গতানুগতিক গল্পের বাইরে অনেককিছু উঠে এসেছে ভৌতিক আবহে তৈরি এ ছবিতে। এ প্রসঙ্গে তুলতে সংবাদমাধ্যমকে পূজা জানান, নিজেদের রুচির পরিবর্তন করতে হবে।

ঈদে যে ধরনের ছবি দেখে দর্শক অভ্যস্ত ‘জ্বীন‘ কি সে ধরনের সিনেমা জানতে চাইলে পূজা বলেন, ‘এখন মানুষের রুচির পরিবর্তন হয়েছে। তারা একঘেয়েমি কিছু পছন্দ করে না। আমরাও যদি গতানুগতিক সিনেমা দিয়েই চলি তাহলে আমাদের চেঞ্জ আসবে না। এই যে দর্শকের রুচি। এই রুচি বদলের জন্য আমাদেরও ভূমিকা রাখতে হবে। নিজেদেরই রুচির পরিবর্তনটা করতে হবে। শুধু অ্যাকশন মার মার কাট কাট সিনেমা নয়। একটু অন্য ঘরানার সিনেমা দর্শকদের উপহার দিতে চাই।‘

‘জ্বীন‘ ছবিতে পূজা সঙ্গে জুটি বেঁধেছেন ছোট পর্দার অভিনেতা সজল নূর। আরও রয়েছেন জিয়াউল রোশান, জান্নাতুন নূর মুন। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী।

কিউএনবি/অনিমা/২৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit