সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান

যশ চোপড়ার স্ত্রী পামেলা মারা গেছেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের প্রখ্যাত প্রযোজক-পরিচালক যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া মারা গেছেন। 

বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ১৫ দিন ধরে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি ছিলেন পামেলা চোপড়া। তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হলেও শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি; সর্বশেষ মারা গেলেন প্লেব্যাক গায়িকা পামেলা। তার শেষকৃত্য অনুষ্ঠানের সময় এখনও জানা যায়নি। 

রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে পরিবার থেকে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

১৯৭০ সালে পারিবারিক আয়োজনে পামেলাকে বিয়ে করেন যশ চোপড়া। এ দম্পতির দুটি পুত্রসন্তান রয়েছে। তারা হলেন— আদিত্য চোপড়া ও উদয় চোপড়া। অভিনেত্রী রানী মুখার্জির স্বামী আদিত্য চোপড়া একজন প্রযোজক-পরিচালক। অন্যদিকে উদয় চোপড়া একজন অভিনেতা ও প্রযোজক।

পামেলা চোপড়া একাধারে গায়িকা, চিত্রনাট্যকার ও প্রযোজক ছিলেন। যশ চোপড়ার বেশ কিছু সিনেমায় প্লেব্যাক করেছেন তিনি। ২০১২ সালে মারা যান যশ চোপড়া।

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৩,/দুপুর ১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit