সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

মামলার হুমকি দিলেন ফারিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১১৯ Time View

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন নিজের ব্যক্তিজীবন নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।

একজন গায়ক ও অভিনেতার সঙ্গে তার নাম জড়িয়ে বিয়ের গুঞ্জন নিয়ে কয়েকটি সংবাদ প্রকাশ করে কয়েকটি গণমাধ্যম। এবার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। মিথ্যা ও অবমাননাকর সংবাদ পরিবেশন করলে আইনিব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এ অভিনেত্রী।

বুধবার রাতে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন ফারিন। তিনি লিখেছেন, সাংবাদিক ভাইবোনদের আমি শ্রদ্ধা করি। সম্মানের চোখে দেখি। তাদের সবাইকে আমার পেশাদার জীবনের অংশ মনে করি। সাংবাদিকতা আমার চোখে মহতী পেশা। কিন্তু কিছু সাংবাদিক যাচাই না করে মনগড়া কোনো তথ্য ছড়িয়ে দিলে ভীষণ কষ্ট লাগে। এটিই আমার এখনকার অনুভূতি।

আইনিব্যবস্থা নেওয়ার হুশিয়ারি উচ্চারণ করে তিনি আরও লেখেন, কষ্ট নিয়ে বলতে হচ্ছে— কোনো সাংবাদিক, নিউজ মিডিয়া এবং অনলাইন মিডিয়া যদি ভিত্তি, প্রমাণ, উৎস বা তথ্য ছাড়া আমাকে জড়িয়ে মিথ্যা, ভ্রান্ত, উদ্দেশ্যপ্রণোদিত কিংবা অবমাননাকর সংবাদ প্রকাশ করে। যার কারণে আমার ইমেজের ওপর নেতিবাচক পড়ে, তা হলে আমি আইনিব্যবস্থা নিতে বাধ্য হব।

নিজের ব্যক্তিজীবনকে বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন অভিনেত্রী। বিষয়টি নিয়ে ফারিনের অভিমত, আমি বরাবরই চুপচাপ কাজ করেছি। আমার ব্যক্তিজীবন সব সময় লাইমলাইটের বাইরে রাখতে পছন্দ করি। খুব কম মানুষই ব্যক্তি ফারিনকে চেনে। কিছু না বলার অর্থ এই নয় যে, কিছু বলার ক্ষমতা আমার নেই। বাকস্বাধীনতার অপব্যবহার রোধে আমার যা করণীয় তা করব।

গুঞ্জন নিয়ে মুখ খুলতে নারাজ ফারিন। তার মূল্যায়ন, আমার ব্যক্তিজীবন নিয়ে মনগড়া গল্প ছড়ানোর অধিকার আমি কাউকে দিইনি। কেউ সেটা করলে আমি সহ্য করব না। সম্পূর্ণ কাল্পনিক একটা বানোয়াট গল্পের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করি না আমি।
সবশেষ ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বার্তা দেন অভিনেত্রী। তিনি লেখেন— আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, আমার ব্যক্তিজীবন নিয়ে জানানোর মতো কোনো খবর এ মুহূর্তে নেই। আমার এবারের ঈদের কাজগুলোর আপডেট একে একে পোস্ট করতে চাই। ধন্যবাদ।

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৩,/সকাল ১১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit