সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান

রোজা রাখা নিয়ে এবার যা বললেন বাপ্পী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১১৭ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ভিন্ন ধমের্র হলেও ইসলাম ধর্মকে সম্মান করেন। শুধু তাই নয়, মহান আল্লাহকেও বিশ্বাস করেন। রমজান মাসে সামর্থ্য অনুযায়ী রোজাদারদের ইফতারের ব্যবস্থাও করে থাকেন বলে জানিয়েছেন বাপ্পী।

আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া তার অভিনীত ‘শত্রু’ সিনেমার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাপ্পী। এ সময় তিনি বলেন, আমি ইসলাম ধর্মকে প্রচণ্ড সম্মান করি। আপনারা দেখবেন, আমি আল্লাহর নাম নেই। কারণ আমি আল্লাহকে বিশ্বাস করি।

এ অভিনেতা বলেন, আমি সবসময় বলি, আজানের শহর ঢাকা শহর। সারাবিশ্বে এমনটা নেই। আমি যখন শুক্রবার ঢাকায় বের হই, তখন দেখতে পাই পুরো ঢাকায় রাস্তায় নামাজ পড়ছে মানুষ। এর থেকে বড় শান্তি আর কিছু হতে পারে না।

প্রসঙ্গত, কিছু দিন আগে একটি অনলাইন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়— রমজান মাসে রোজা রাখছেন নায়ক বাপ্পী, যা মিথ্যা ও বানোয়াট খবর বলে জানান তিনি।

এ ব্যাপারে এই তারকা বলেন, আমি কেন রোজা রাখব? বাপ্পী রোজাদার মানুষদের সাপোর্ট করতে পারে। সে প্রতিদিন ৫০০ মানুষকে ইফতার দেওয়ার চেষ্টা করছে। আমি সাধারণত অন্যদের মতো ফলোআপ করে লাইভ করে বেড়াই না।

তিনি আরও বলেন, কেউ যদি আমাকে বলে ভাই রোজা আছি। আমি কাউকে খালি হাতে ফিরিয়ে দিই না। কিন্তু কেউ ধর্ম নিয়ে কথা না বলুক।
সবশেষ তিনি বলেন, আমাকে নিয়ে যারা ভ্রান্তি ছড়াচ্ছেন, এটা খারাপ। আর যদি আমি অবশ্যই আল্লাহর নামে রোজা রাখি, তা হলে সেটা সম্মানের। এটা খারাপ কিছু নয়।

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৩,/সকাল ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit