সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান

রাঘবের সঙ্গে বিয়ের পিঁড়িতে কবে বসছেন পরিণীতি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১০৩ Time View

বিনোদন ডেস্ক : কথায় বলে প্রেমের খবর নাকি চাপা থাকে না। ঠিক বেরিয়েই আসে।বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া আর রাঘব চাড্ডার ক্ষেত্রেও বিষয়টা যেন অনেকটাই তাই ঘটল।

তাদের প্রায়ই ডিনার কিংবা লাঞ্চ ডেটে যেতে দেখে অনেকেই ধরেই নিয়েছেন তাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক আছে।

শুধু তাই নয়, গুজবে হাওয়া দিয়ে শোনা যাচ্ছে তারা নাকি ইতিমধ্যেই বাগদান সেরে ফেলেছেন।এতদিন ধরে তাদের নিয়ে বিস্তর জলঘোলা, গুজব চললেও কোনও কিছু নিয়েই কিছু বলেননি পরিণীতি।

যেন মুখে কুলুপ এঁটে রেখেছিলেন। তবে রাঘবের সঙ্গে পোজ দিতেও ভোলেননি তিনি। অবশেষে সব নিরবতা ভেঙে গোটা বিষয় নিয়ে মুখ খুললেন পরিণীতি।

পরিণীতি চোপড়া সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি জনপ্রিয় তাই তাকে নিয়ে জল্পনা চলছে। অভিনেত্রীর কথায়, ‘আমি কেরিয়ারে সফলতা পেয়েছি তাই আমায় নিয়ে জল্পনা চলছে। যদি সেটা না হতো তাহলে আমার জীবনে কী ঘটছে না ঘটছে সেটা নিয়ে কেউই ভাবত না। যে কোনও অভিনেতাকে নিয়েই বিস্তর আলোচনা চলে।তাদের নিয়ে নানান খবর হয়।

কিছুদিন ধরেই খবর মিলছিল পরিণীতি এবং রাঘব বহুদিন ধরেই একে অন্যকে চিনতেন। পছন্দ করতেন। তাদের পছন্দ, অপছন্দ অনেকটাই এক। তাই তাদের ঘনিষ্ট হওয়া স্বাভাবিক ছিল। এরপর দুই পরিবারের তরফে বিয়ের কথা বলা শুরু হলে তারা একে অন্যের সঙ্গে ডেটে যান।

একই সূত্র থেকে জানা গিয়েছে কোনও আনুষ্ঠানিক উৎসব না হলেও দুই পরিবারের তরফে কথাবার্তা চলছে। কিন্তু বিয়ে কবে হবে সেটা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গিয়েছে। কারণ তারা দুজনেই বেজায় ব্যস্ত। ফলে এমন অবস্থায় দাঁড়িয়ে বিয়ের দিন ঠিক করতে বেশ বেগ পেতে হচ্ছে বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত পরিণীতিকে শেষবার উঁচাই ছবিতে দেখা গিয়েছিল।এই ছবিতে তার সঙ্গে অমিতাভ বচ্চন, বোমান ইরানি, অনুপম খের, নীনা গুপ্ত, সারিকা, প্রমুখকে দেখা গেছে।

 

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৩,/সকাল ৬:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit