শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল নেত্রকোণায় সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু নেত্রকোণায় বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধে ভ্রাম্যমাণ আদালত রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ দুর্গাপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আটক ৩ শার্শার বুরুজ বাগান বালিকা বিদ্যালয়ে তানজিরুল ইসলাম খান সভাপতি নির্বাচিত হয়েছেন শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামী উকিল মল্লিক গ্রেফতার পাহাড়ি বৈদ্যের কাছে চিকিৎসা নিতে এসে, রাঙামাটিতে অব. ক্যাপ্টেনের মৃত্যু নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

বাবরকে সরাতে উঠেপড়ে লেগেছেন পাকিস্তানের সাবেকরা!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : বাবর আজম নেতৃত্ব পাওয়ার পর থেকেই পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে তার বিরোধী পক্ষ দাঁড়িয়ে গিয়েছিল। সময়ের সাথে সাথে সেই বিরোধীপক্ষের শক্তি বেড়েছে। যাদের মধ্যে সিংহভাগই পাকিস্তানের সাবেক ক্রিকেটার। তারা বাবর আজমকে অধিনায়ক হিসেবে দেখতে চান না। এজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) থাকা সমমনাদের সঙ্গে নাকি তারা জোটও বেঁধেছেন! এমন অবস্থায় বাবরের পাশে দাঁড়ালেন আরেক সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। জানালেন, সাবেকদের সমস্যাটা কোথায়।

২০২১ সাল থেকে তিন সংস্করণে পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বাবর। তার অধীনে ১৮ টেস্টে ৮টি জয় এবং ৬টি পরাজয় দেখেছে পাকিস্তান। এছাড়া ২১ ওয়ানডেতে ১৩ জয় এবং ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান জিতেছে ৪২টি! তাই কোনোভাবেই বাবরের নেতৃত্বকে ছোট করে দেখার সুযোগ নেই। কিন্তু রশিদ লতিফ সমস্যাটা দেখছেন অন্য জায়গায়। একটি ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ‘আমি মনে করি, সমস্যা বাবর আজমের অধিনায়কত্ব নয়, বরং তার ক্ষমতা।’

বাবরকে ঘিরে সমালোচনাগুলোর অন্যতম হলো টি-টোয়েন্টিতে তার স্ট্রাইকরেট। ব্যাট হাতেই এর জবাব দিয়েছেন বাবর। আর রশিদ লতিফও প্রশংসা করলেন বাবরের ব্যাটিংয়ের, ‘আমি বাবরের ব্যাটিং নিয়ে চিন্তা করার কিছু দেখি না। কারণ বলার মতো বেশি কিছু বাকি নেই, যা এখনো সামনে আসেনি। চোখের সামনে তাকে অসংখ্য সেঞ্চুরি করতে দেখেছি। সেঞ্চুরি করা বাবরের জন্য আমাদের কাছে কোনো অনুষ্ঠান কভার করার মতো নিয়মিত ঘটনা। যখন সে অবসর নেবে, নিঃসন্দেহে ইতিহাসের সেরা ক্রিকেটারদের একজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।’

 

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit