সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান

রিয়াকে নিয়ে সুশান্তের বোনের বিস্ফোরক মন্তব্য

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১১৫ Time View

বিনোদন ডেস্ক : ২০২০ সালে আত্মহত্যা করেন বলিউড নায়ক সুশান্ত সিং রাজপুত। সুশান্তর সঙ্গে বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর রোমান্স তখন তুঙ্গে। এই আত্মহত্যার ‘দায়ভার’ তাই প্রেমিকা রিয়ার ওপরই চাপানো হয়েছিল। পাশাপাশি মাদককাণ্ডেও বাজেভাবে জড়িয়ে পড়েছিলেন রিয়া আর তার ভাই শৌভিক চক্রবর্তী। সে জন্য তাকে হাজতবাস পর্যন্ত করতে হয়েছিল। 

সুশান্তের পরিবারের সদস্য থেকে সামাজিক মাধ্যম ব্যবহারকারী— কারও কাছ থেকেই ছাড় পাননি রিয়া।

সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় রিয়ার প্রত্যাবর্তনের ভিডিও ভাইরাল হওয়ার পরই একটি টুইট করেন সুশান্তের বোন প্রিয়াংকা সিং। রিয়ার নাম উল্লেখ না করলেও যথেষ্ট ইঙ্গিতবাহী প্রিয়াংকার ওই টুইট। 

প্রিয়াংকা লেখেন, ‘তুমি কেন ভয় পাবে? তুমি তো পতিতা ছিলে, আছ, আর থাকবে।’ বিস্ফোরক এই মন্তব্য করেই থামেননি প্রিয়াংকা। তিনি আরও লেখেন— ‘প্রশ্ন এটাই যে, এখন তোমার খদ্দের কারা। কোনো প্রভাবশালীই হবেন নিশ্চয়ই, যিনি তোমাকে এই সাহস জোগাচ্ছেন।’ 

রিয়ার নাম উল্লেখ না করলেও প্রিয়াংকার টুইট থেকেই স্পষ্ট— ‘জলেবি’ অভিনেত্রীকেই নিশানা করেছেন তিনি। এর পর নাম না করে এই মন্তব্যেরই কী জবাব দিলেন রিয়া? জানালেন যতই কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হোক, মানুষের ভালোবাসা সঙ্গে আছে।

প্রসঙ্গত, ২০২০ সালের জুন মাসে আচমকাই মৃত্যু হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। সেই সময় সুশান্তের প্রেমিকা ছিলেন রিয়া। এর পর এক প্রকার অন্তরালেই চলে গিয়েছিলেন রিয়া। ফিরলেন চলতি বছরে। ‘রোডিজ়’-এ গ্যাং লিডার হিসাবে থাকতে চলেছেন অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে সেই ঝলক। প্রথম ঝলকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন রিয়া। 

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে রিয়ার প্রশ্ন— ‘কী ভেবেছিলেন? আমি ভয় পেয়ে যাব? আমি আর ফিরব না?’

 

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit