শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বাবু আশীষ চন্দ্র নাগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১৮৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : শুভ বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে আশুলিয়াবাসী সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশুলিয়া থানা কমিটির সভাপতি বাবু আশীষ চন্দ্র নাগ। ১৪৩০ সাল বরন উপলক্ষে আজ এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান। বাবু আশীষ চন্দ্র নাগ বলেন, বাংলা নববর্ষ উদযাপন বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িক চেতনার সাংস্কৃতিক জাগরন। চির নতুনের আহবানের মধ্য দিয়ে জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে বাংলা নববর্ষকে বরণ করে নেয় বাঙালি জাতি। বাংলা বর্ষবরণ বাঙালি জাতির সর্ববৃহৎ সার্বজনীন সাংস্কৃতিক উৎসব।

তিনি আরও বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ অর্জন করে বাঙালি জাতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি, বাঙালি সংস্কৃতি রক্ষা ও তাঁর স্বপ্নের বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা  করতে  কাজ করছে গণমানুষের দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার। সবশেষে বাবু আশীষ চন্দ্র নাগ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশুলিয়া থানা কমিটির পক্ষ থেকে সকলকে শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

কিউএনবি/অনিমা/১৪ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit