বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

শার্শায় ব্যাপক হারে ডাইরিয়া রোগের প্রাদূর্ভাব ১ দিনে আক্রান্ত ২৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১২৮ Time View

মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)সংবাদদাাত : যশোরের শার্শা উপজেলায় ব্যাপক হারে ডাইরিয়া রোগের প্রাদূর্ভাব দেখা দিয়েছে। দীর্ঘদিন অনা বৃষ্টি ও তাপমাত্রা বৃদ্ধির কারনে ডাইরিয়া রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ সব বয়সের নারী/পুরুস। গত ১ দিনে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন ডাইরিয়া রোগি ভর্তি হয়েছে। এর মধ্যে ১৮ জন শিশু, ৪ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।

সূত্রে জানাগেছে, পবিত্র রমজান মাসে শার্শা উপজেলার বিভিন্ন ছোট বড় বাজারে, রাস্তার ধারে, বিভিন্ন রাস্তার মোড়ে পর্যাপ্ত পরিমানে খোলা মেলা ভাবে নিন্ম মালের ও বাশি তেলে তৈরী করা ভাজা পোড়া,ছোলা বিক্রি হচ্ছে। যা স্বাস্থ সম্মত নয়। খোজ খবর নিয়ে দেখা গেছে অনেক হোটেল রেস্তোরাতে দিনের অবিক্রিত ভাজা পোড়া পরদিন বিক্রি করা হচ্ছে। যে কারনে মানুষ ভাজা পেড়া ক্রয়ে হোটেল ব্যবসায়ীদের হাতে প্রতারিত হচ্ছে। শার্শা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোথাও কোন বাজার মনিটরিং না থাকায় অসাধু ব্যবসায়ীরা পার পেয়ে যাচ্ছে।

এ ব্যাপারে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের সহকারী মেডিকেল অফিসার নূর ইসলাম বাহার বলেন, আবহাওয়া পরিবর্তন জনিত কারনে তাপমাত্র বৃদ্ধি ও রমজানে ভাজা পোড়া ও খিচুড়ি খাওয়ার কারনে ডাইরিয়া হতে পারে। যে জন্য রোজা রেখে বাশি,পঁচা খাবার,দোকানের অস্বাস্থ্যকর ভাজা পোড়া ও খিচুড়ি না খাওয়ার পরামর্শ দেন তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ফারহা আহম্মেদ বলেন,রোজা রেখে বাহিরের খাবার, দোকানের ব্যাকটেরিয়া জনিত ভাজা পোড়া পরিহার করে, প্রচুর পরিমানে তলর, পানি জাতিয় খাবার খেতে হবে। ডাইরিয়া হলে খাবার স্যালাইন খেতে হবে। তিনি বলেন রোগির অবস্থা বেগতিক হলে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে হবে। তিনি সকল মায়েদের তাদের শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পরামর্শদেন।

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৩,/রাত ৯:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit