শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

অসহায় মানুষের হাতে  ইফতার সামগ্রী তুলে দিলো ঢাকেশ্বরী যুব উন্নয়ন সংগঠন

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৭৬ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : রাজধানীর লালবাগের “ঢাকেশ্বরী যুব উন্নয়ন সামাজিক সংগঠন” সমাজের  অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে। ১০ এপ্রিল (২০২৩) সোমবার সন্ধ্যায় রাজধানীর লালবাগের ঢাকেশ্বরী পুলিশ বক্সের সামনে স্থানীয় গরীব ও অসহায় মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদ গ্রুপের পরিচালক ও সংগঠনের উপদেষ্টা ফয়সাল হোসেন।এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সোহাগ,সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু রায়হান ভুঁইয়া , সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শুভ্র দাস , উপদেষ্টা শ্যামল দাস, নাজিমুদ্দিন রানা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে  ফয়সাল হোসেন বলেন,”আমরা সবার কল্যাণে কাজ করে যাচ্ছি। আমাদের সদস্যরা রাতে বাসায় গিয়ে সাহরী দিচ্ছে এবং দিনে বিভিন্ন আবাসিক এলাকায় ইফতার দিচ্ছে।ভবিষ্যতেও আমরা এই উদ্যোগ অব্যাহত রাখবো”।সভাপতির বক্তব্যে মোহাম্মদ সোহাগ বলেন,”প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি  সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে আসে, তাহলে সমাজে কোন অভাব থাকবে না। আমরা সেই ২০১৪ সাল থেকে আজিমপুর, লালবাগ এবং পলাশী এলাকায় রমজান মাসে প্রতিদিন ইফতার সামগ্রী বিতরণ করে থাকি। বছরের অন্যান্য সময়েও আমরা আমাদের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকি।

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৩,/সকাল ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit