শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

ডেস্ক নিউজ : বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আজ কোনো দল, ব্যক্তি, গোষ্ঠীর জন্য এই রাস্তায় নামিনি। আমরা নেমেছি বাংলাদেশের ১৮ কোটি মানুষের পক্ষে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু হওয়ার আগে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমরা কেন নেমেছি, এই ব্যাপারে ১১ দলের নেতৃবৃন্দ ইতোমধ্যেই বক্তব্য রেখেছেন। আমাদের দাবি স্পষ্ট, ছয় দফা দাবি আপনারা দেখেছেন। তার সঙ্গে সপ্তম দফা হবে—কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে আমরা বরদাশত করব না। তিনি বলেন, জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ, দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত। গ্যাস নাই, পানি নাই, ইলেকট্রিসিটি নাই। কিন্তু গ্যাসের বিলও যথারীতি আছে, কারেন্টের বিল আছে, পানির জন্য কথা বলা যাবে না।

এ বিষয়ে তিনি আরও বলেন, অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে সিফাত নামের এক তরুণ কী বলেছিল, তাতে বাংলাদেশ ওলটপালট হয়ে যাওয়ার মতো তাকে গ্রেফতার করা হয়েছে। দলীয় সন্ত্রাসীরা থানায় গিয়ে তাকে নাজেহাল করেছে। বিরোধীদলীয় নেতা বলেন, আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, সিফাতের মুখের ভাষা নয়। কিন্তু যে বিষয়ে সে প্রতিবাদ করেছে, এই বিষয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে গর্জন করবে।

তিনি বলেন, ওরে ছেড়ে দেন। ভালোই ভালোই ছেড়ে দেন। যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন—এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদিতে একদম উলটপালট করে দিয়েছিল। কখন যে পচা শামুকে পা কাটবে, কেউ বলতে পারবে না। ঢাকাবাসীর উদ্দেশে শফিকুর রহমান বলেন, আপনারা দোয়া করবেন। আমরা আপনাদের, এ দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্য অঙ্গীকারবদ্ধ। সেই অঙ্গীকার পূরণ করতেই আমরা এই কর্মসূচি শুরু করেছি।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি, আমাদের কর্মসূচির ওষুধ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় তার ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে। প্রতিক্রিয়া হলে আমরা বলে দিচ্ছি, আপনারা বলতেছেন এই করলে, সেই করলে ছাড় দিয়ে কথা বলা হবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি—জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে জনগণও কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।

সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, আপনারা দোয়া করবেন। এখনই আমাদের লংমার্চ ইনশাআল্লাহ শুরু হবে। আমরা চট্টগ্রামের দিকে এই যাত্রা শুরু করব। মহান আল্লাহতায়ালার সাহায্য কামনা করছি। জনগণের স্বার্থে আমাদের এই কর্মসূচি বাস্তবায়নে আল্লাহ যেন আমাদের সাহায্য করেন। আমাদের ওপর রহম করেন। আমাদের সফরকে আল্লাহতায়ালা সহজ করে দেন।

সব ধরনের বাধা-প্রতিবন্ধকতা অতিক্রম করে আমাদের গন্তব্যে আল্লাহতায়ালা যেন নিরাপদে পৌঁছে দেন। গন্তব্যের পথে বাধা এলে আমরা লড়াই করতেই নেমেছি। জনগণের অধিকারের জন্য আমরা আমাদের গন্তব্যে ইনশাআল্লাহ পৌঁছাব। কোনো বাধাকেই আমরা পরোয়া করব না, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আপনারা দোয়া রাখবেন সবাই। আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছি। জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব। আমাদের এই আন্দোলন চলবে রাস্তায়, রাজপথে চলবে। জাতীয় সংসদে সমান্তরাল এই আন্দোলন চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত ১৮ কোটি মানুষের প্রত্যেকটি অধিকার প্রতিষ্ঠিত না হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit