বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূতের রাশিয়া ও ইউক্রেন সফরের আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) তিনি এ প্রস্তাব দিলেন। খবর এনডিটিভির

জেলেনস্কি টেলিগ্রামে এক পোস্টে দুই মার্কিন দূতের সফরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কুশনার ও উইটকফের সফর নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দলের সঙ্গে আলোচনা হয়েছে।

কিয়েভে মার্কিন দূতদের নিরাপদে পৌঁছানো নিশ্চিত করতে ইউক্রেনীয় কূটনীতিকরা প্রস্তুতি বৈঠক করেছেন বলেও জানান জেলেনস্কি। তিনি বলেন, এ সময় রাশিয়ার আকাশপথের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা হবে।

এর বিনিময়ে জেলেনস্কি রাশিয়াকে সাময়িকভাবে বিমান হামলা বন্ধ রাখার আহ্বান জানান। তিনি বলেন, মার্কিন দূতদের সফর ও আলোচনা শেষ করতে যত সময় প্রয়োজন, ততক্ষণ রাশিয়া ও ইউক্রেন—দুই পক্ষেরই বিমান হামলা থেকে বিরত থাকা উচিত।

জেলেনস্কি বলেন, ‘আমাদের পক্ষ থেকে কোনো বিমান হামলা হবে না। রাশিয়াকেও একইভাবে বিমান হামলা বন্ধ রাখতে হবে, যাতে আলোচনা এবং মার্কিন প্রতিনিধিদের সফরের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।’তিনি আরও বলেন, ‘ইউক্রেনের লক্ষ্য রাশিয়ার সঙ্গে কোনো সমঝোতা করা নয়; বরং সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধ বন্ধের জন্য বাস্তবসম্মত পথ খুঁজে বের করা।’

জেলেনস্কি বলেন, ‘স্টিভ ও জ্যারেড কী প্রস্তাব নিয়ে আসেন এবং মস্কো তাদের কী বলে, সেটিই এখন দেখার বিষয়।’এদিকে, জেলেনস্কির যুদ্ধবিরতির প্রস্তাবের দিনই রাশিয়া ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে বিমান হামলা চালায়।হামলায় গোয়েন্দা প্রধানের কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে জানান জেলেনস্কি। 

সাম্প্রতিক দিনগুলোতে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে দিনের বেলাতেও রাশিয়ার বিমান হামলা বেড়েছে বলে জানিয়েছে ইউক্রেন। শুক্রবার কিয়েভে হামলার আগে ওডেসা অঞ্চলেও রাতে বড় ধরনের হামলা চালানো হয়। এতে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে।  এ ছাড়া রাতের হামলায় ইউক্রেনের দিনিপ্রো শহরে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit