বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ এলাকায় যুক্তরাষ্ট্র খুব শিগগিরই হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর)  এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। 

এক প্রতিবেদনে আরব নিউজ জানিয়েছে, ইরানের ব্যাপক ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত পিকঅ্যাক্স মাউন্টেন একটি অত্যন্ত সুরক্ষিত সামরিক স্থাপনা। সেখানে মাটির অনেক গভীরে নির্মিত দুটি সুড়ঙ্গ কমপ্লেক্স রয়েছে।

ইরানের সঙ্গে চলমান সংঘাত প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধ ‘ছোটখাটো বিষয়’। এর এক দিন আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন, তিনি এই সংঘাতকে ‘যুদ্ধ’ হিসেবে বর্ণনা করবেন না।

ভ্যান্সের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, অনেকেই এটিকে যুদ্ধ বলেন না। আমি এটিকে সামরিক সংঘাত বলি, কারণ এটি আমাদের জন্য ছোটখাটো বিষয়। এটি বড় কিছু নয়। আমরা ভেনেজুয়েলায় করেছি, এটিও করেছি।

প্রসঙ্গত, গত জুলাই মাসে  যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের ‘ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেমৎ-এ পরিবর্তন আনা হয়। এর মাধ্যমে ‘যুদ্ধে’ নিহত বা আহত সেনাদের তথ্যকে ‘বিদেশি সামরিক অভিযান’ (ওভারসিস অপারেশনস) হিসেবে শ্রেণিবদ্ধ করা হচ্ছে।

এদিকে, ইরান ব্যাপক সামরিক অভিযানের মুখেও নিজেদের অবস্থান থেকে সরে আসতে অস্বীকৃতি জানাচ্ছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন অর্থনৈতিক চাপের পাশাপাশি প্রয়োজনে বড় ধরনের সামরিক হামলার হুমকি—এই দুই কৌশল একসঙ্গে অনুসরণ করছে।

 তবে সংঘাত শুরুর পর থেকে ট্রাম্প কয়েকবার আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছেন। আবার বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিলে শেষ মুহূর্তে সামরিক পদক্ষেপের হুমকি থেকেও সরে এসেছেন।

কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশেষজ্ঞ অ্যারন ডেভিড মিলারের মতে, ট্রাম্প একই সঙ্গে দুটি বিষয় এড়াতে চাইছেন—ইরানের ওপর ব্যাপক বোমাবর্ষণে ফিরে যাওয়া এবং হরমুজ প্রণালি নিয়ে তেহরানকে বড় ধরনের ছাড় দেওয়া।

মিলার বলেন, ‘হোয়াইট হাউস বড় ধরনের যুদ্ধ চায় না। আবার বড় ধরনের ছাড় দিচ্ছে—এমন ধারণাও তৈরি করতে চায় না। তারা যে কৌশল নিয়েছে, তাতে দুটিই এড়ানো সম্ভব হচ্ছে।’

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit