বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

বিজু,সাংগ্রাই,বৈসু,বিষু,বিহু সাংক্রান উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজন

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৪৩ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী বিজু,সাংগ্রাই,বৈসু,বিষু,বিহু সাংক্রান উৎসব শুরু হয়েছে। এই লক্ষ্যে  মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে রাঙামাটি পৌর চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। উৎসবের উদ্বোধন করেন, বিশিষ্ট শিক্ষাবিদ শিশির চাকমা। মঙ্গলবার সকালে রাঙামাটি পৌরসভা চত্ত¦র থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

উক্ত অনুষ্ঠানে উদযাপন কমিটির আহবায়ক অব: উপ-সচিব প্রকৃতি রঞ্জন চাকমা’র সভাপতিত্বে, আঞ্চলিক পরিষদ সদস্য সাধুরাম ত্রিপুরা, শিক্ষাবিদ অঞ্জলিকা খীসা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি এ্যাড.ভবতোষ দেওয়ানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রামে ১৯৯৭ সালে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন এখনো করা যায়নি। পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়নে পার্বত্যবাসীর পাশাপাশি সরকারকেও এগিয়ে আসার আহব্বান জানান তিনি। পার্বত্য চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়নের মাধ্যমেই পুরো পার্বত্যাঞ্চল আবারো উৎসবে উৎসবে ভরে উঠবে।

কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit