বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : আইসিসি রাজনীতিকীকরণের অভিযোগ করে মঙ্গলবার (১৮ আগস্ট) আদালতটির বিরুদ্ধে চলমান মার্কিন অভিযানের অংশ হিসেবে এ নিষেধাজ্ঞা দেওয়া হলো।

হেগভিত্তিক আদালটির জ্যেষ্ঠ বিচারিক আইনজীবী সেনেগালের আবদুলায়ে সেয়ের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। আইসিসির বিরুদ্ধে এটি যুক্তরাষ্ট্রের সর্বশেষ পদক্ষেপ।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, ‘এই ব্যক্তিরা আইসিসির এমন কর্মকর্তাদের তদন্ত, গ্রেফতার, আটক বা বিচারের উদ্যোগে সরাসরি যুক্ত ছিলেন, যাদের সরকার আইসিসির এখতিয়ার মেনে নেয়নি।’ তবে তিনি এর কোনো উদাহরণ দেননি। মঙ্গলবার এর জবাবে আইসিসি বলেছে, মার্কিন নিষেধাজ্ঞা ‘আইনের শাসনকে দুর্বল করছে।’

আদালত এক বিবৃতিতে বলেছে, ‘আইন প্রয়োগের কারণে যখন বিচারিক কর্মকর্তাদের হুমকির মুখে পড়তে হয়, তখন আন্তর্জাতিক আইনভিত্তিক ব্যবস্থাই ঝুঁকির মধ্যে পড়ে।’

২০০২ সালে প্রতিষ্ঠিত আইসিসি সবচেয়ে গুরুতর নৃশংসতা ও অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তিদের বিচার করে। কোনো দেশে জবাবদিহি নিশ্চিত করার মতো পর্যাপ্ত বিচারব্যবস্থা না থাকলে এটি সর্বশেষ আশ্রয় হিসেবে কাজ করে। আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠার চুক্তির পক্ষভুক্ত নয় যুক্তরাষ্ট্র। এরই মধ্যে আদালতটির কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।

এই নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেন না। একই সঙ্গে মার্কিন আর্থিক ব্যবস্থায় লেনদেনও করতে পারেন না। ইসরায়েলকে লক্ষ্য করে আইসিসির তদন্তের জেরেই মূলত এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের মিত্র। ২০২৪ সালে গাজা যুদ্ধের ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালতটি।

এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু মার্কিন নিষেধাজ্ঞাকে স্বাগত জানান। তিনি আইসিসিকে ‘ক্যাঙ্গারু আদালত’ আখ্যা দিয়ে বলেন, এটি আন্তর্জাতিক আইনের ভাষা ব্যবহার করে ক্ষমতার অপব্যবহারকে আড়াল করছে।

আইসিসির সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেন এক্সে দেওয়া এক পোস্টে বলেন, আইসিসির কর্মকর্তা ও কর্মীদের বিরুদ্ধে সর্বশেষ নিষেধাজ্ঞায় নেদারল্যান্ড ‘অসন্তুষ্ট’।তিনি বলেন, ‘আন্তর্জাতিক আদালত ও ট্রাইব্যুনালগুলোকে স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হতে হবে।’

সূত্র: এএফপি

কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit