বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
তাইওয়ানকে অস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় কিম মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের এবার বাড়লো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকেই কার্যকর মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা

বেড়েই চলেছে এইডস রোগী, বেসরকারি মতে ১৫ হাজার

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২২৯ Time View

স্বাস্থ্য ডেস্ক : দেশে বেড়েই চলেছে এইচআইভি পজেটিভ বা এইডস রোগী। আক্রান্তদের ৩৭ শতাংশই শনাক্ত হননি আর শনাক্ত হওয়া রোগীদেরও ২৩ শতাংশ চিকিৎসার বাইরে। লোকলজ্জায় রোগ প্রকাশ বা চিকিৎসা নিতে চান না অনেকেই। তাদের কারণে সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

দেশে প্রথম এইচআইভি পজেটিভ ধরা পড়ে ১৯৮৯ সালে। গত তিন দশকের বেশি সময়ে রোগী বেড়েছে আশঙ্কাজনক হারে। বেসরকারি গবেষণা মতে, এই সংখ্যা প্রায় ১৫ হাজার। তবে, স্বাস্থ্য অধিদপ্তরের দাবি শনাক্ত ৮ হাজার ৭৬১ জন রোগীর মধ্যে মারা গেছেন ১ হাজার ৮২০ জন।

সংক্রমিতদের ২৬ শতাংশ সাধারণ মানুষ, ২০ শতাংশ অভিবাসী, ৮ শতাংশ শিরায় মাদক গ্রহণকারী, ২৬ শতাংশ রোহিঙ্গা, ৯ শতাংশ সমকামী, ৭ শতাংশ পুরুষ যৌনকর্মী, ২ শতাংশ ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের মানুষ এবং ২ শতাংশ নারী যৌনকর্মী।

ভয়ে-লজ্জায় দেশ ছেড়েছেন সংক্রমিত অনেকেই। আরও অনেকেই টেস্টের সময় ভুল ঠিকানা দেয়ায় সমস্যা বাড়ছে।  

গবেষকদের মতে, আক্রান্ত বেশি রয়েছে ড্রাগইউজার, প্রবাসী, রোহিঙ্গা এবং তরুণ-তরুণী। প্রকাশ না করা আর চিকিৎসা না নেয়া অসচেতন রোগীরাই ছড়াচ্ছেন বেশিরভাগ সংক্রমণ। 

এইচআইভি এক্সপার্ট ও বিসিসিএম সদস্য হাফিজ উদ্দিন মুন্না বলেন, “আমাদের সমাজে অসংখ্য মানুষ স্বাভাবিক মানুষের মতোই এইচআইভি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন “

মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালের চিকিৎসক ডা. হাসিবা মুনতাহা বলেন, “ম্যান টু ম্যান সেক্স যারা করে, ফিমেল সেক্স ওয়ার্কার, এছাড়া যারা প্রবাসে থাকে তাদের মধ্যেও অনেকে অ্যাফেকটেড হয়।”

আইইডিসিআর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. সেলিম উজ্জামান বলেন, “যারা শিরায় মাদকাসক্ত তাদের মধ্যে এই সংখ্যাটা একটু বেশি। এটা ঢাকা শহরেও বেশি এবং ঢাকার বাইরেও।”

তবে শনাক্ত ও চিকিৎসা সেবার পরিধি বাড়াতে এইডস রোগীদের দিয়ে মাঠকর্মীর কাজ করানোসহ বেশকিছু উদ্যোগ রয়েছে সরকারের। 

মহাখালি এনআইডিসিএইচ সহকারি রেজিস্ট্রার ডা. মাহমুদুল হাসান বলেন, “এখন বাংলাদেশ সরকারের প্রায় ২৮টির উপরে এইচআইভি টেস্টিং সেন্টার, এআরটি সেন্টার ১১টি যেখান থেকে ওষুধ প্রদান করা হয়। আমাদের টেস্টের পরিসেবা যেভাবে বেড়েছে, প্রচারণা যখন বেড়েছে তখন এইচআইভি রোগীর সংখ্যাও বেড়েছে।”

ঝুঁকি এড়াতে সবার সচেতনতা জরুরি বলেও মনে করেন সংশ্লিষ্টরা।

কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit