রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী চিত্রনায়িকা বিপাশা কবিরের মা আর নেই জাহ্নবীকে নিয়ে অশালীন কনটেন্ট, ৫৫২ লিংক সরানোর নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকারমন্ত্রী নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মরিনিয়োর বাজির ঘোড়া কে এই কার্লোস এস্পি? আজ প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি ‘আমরা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য নই’, মার্কিন শুল্ক আগ্রাসনের বিরুদ্ধে একাট্টা কানাডা চিকেনস নেকে ‘তিনকোনা নিরাপত্তা গ্রিড’ বানাবে ভারত ১৪২৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি

শিক্ষামন্ত্রীর সাথে বিএসপিইউএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিবন্ধিত সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ)’ এর একটি প্রতিনিধি দল মঙ্গলবার (৪ এপ্রিল ২০২৩) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএসপিইউএ- এর প্রেসিডেন্ট ও ইউআইইউ এর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি (একাডেমিক) অধ্যাপক ড. আখতার হোসাইন (সিইউবি); সহ-সভাপতি (গবেষণা ও উদ্ভাবন) অধ্যাপক ড. মোঃ মামুন হাবিব (আইইউবি); সাধারণ সম্পাদক ড. নাহিন মামুন (এনএসইউ); অর্থ সম্পাদক ড. জুলফিকার হাসান (বিআইইউ); ইসি সদস্য ফারহানা লিজা (শান্তা মরিয়ম); এবং বিএসপিইউএ এর প্রতিষ্ঠাতা সদস্য ড. হুমায়রা ফেরদৌস।

বিএসপিইউএ নেতৃবৃন্দ শিক্ষামন্ত্রীর কাছে তাদের সংগঠনের নানাবিধ কার্যক্রম তুলে ধরেন এবং উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের বিভিন্ন দিকের উপর আলোকপাত করেন। 

তারা বলেন, নানাবিধ সমস্যা থাকা সত্ত্বেও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ উচ্চশিক্ষা ও গবেষণায় অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে। 

প্রতিনিধি দল মনে করেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষা কার্যক্রমের মনিটরিং ও সুপারভাইজিং এর জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইউজিসিতে শিক্ষক প্রতিনিধি তথা ইউজিসি সদস্য বাড়ানো আবশ্যক। তাছাড়া শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির শিক্ষা ও গবেষণা সংক্রান্ত বিভিন্ন কমিটি ও সাব কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির ব্যাপারে আলোচনা হয়। 
শিক্ষামন্ত্রী মনোযোগ দিয়ে প্রতিনিধি দলের বক্তব্য শুনেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৩,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit