বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

চিত্রনায়িকা বিপাশা কবিরের মা আর নেই

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৫০ Time View

বিনোদন ডেস্ক : মাকে হারালেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা বিপাশা কবির। তার মা শাহিদা কবির আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বিপাশা নিজেই।

জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন শাহিদা কবির। কিছুদিন আগেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নেওয়া হয়। তবে শনিবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন বিপাশা কবির। নাটকে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করে পরিচিতি পান তিনি। পরিচালক শাহীন সুমনের ‘ভালোবাসার রং’ সিনেমার আইটেম গানে পারফর্মের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর প্রায় ৫০টির বেশি সিনেমার আইটেম গানে পারফর্ম করেছেন তিনি।

আইটেম গানের পাশাপাশি মূলধারার চলচ্চিত্রে নায়িকা হিসেবেও অভিনয় করেছেন বিপাশা। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘সোলমেট’। এটিই তার সর্বশেষ কাজ। এরপর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই অভিনেত্রী। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। মায়ের আকস্মিক মৃত্যুতে বিপাশা কবির ও তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন সহকর্মী ও ভক্তরা।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৬,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit