রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৬২ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা । আজ ২০ আগস্ট(২০২৬) বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ জুলাই চত্বরে গিয়ে শেষ হয় ।মিছিলে বিভিন্ন ইউনিট থেকে ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন ।

মিছিলোত্তর সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ খোরশেদ আলম সোহেল বলেন, “এ দেশের মানুষ বিএনপির রাজনীতির প্রতি আস্থা রাখে বলেই গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এদেশের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে যাচ্ছেন ।

দেশের দুর্দিনে হাল ধরার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে শুধু বিএনপি নয়, পুরো বাংলাদেশের মহাসচিব বলা হয় ।সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।”

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৬,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit