মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার মাদক উদ্ধার। ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে স্কুল-কলেজে চিঠি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২৩ Time View

ডেস্ক নিউজ : শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, তাদের কমিটি গঠনে ফের তাগিদ দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানা যায়। এ বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে চিঠিটি পাঠানো হয়েছে। বিষয়টি অতীব জরুরি বলেও জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আগামী ১০ কর্মদিবসের মধ্যে ‘নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে’ এ অ্যাডহক কমিটি গঠন করতে হবে। এমনকি কমিটি গঠনে ব্যর্থ হলে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধিমতে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

এতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৬ মার্চের পরিপত্র মোতাবেক যেসব প্রতিষ্ঠানে অদ্যাবধি অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে বর্ণিত পত্রের নির্দেশনা যথাযথ অনুসরণ করে আগামী ১০ কর্মদিবসের মধ্যে ‘নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে’ অ্যাডহক কমিটি গঠনের জন্যে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠনে ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন এবং বিধিমতে ব্যবস্থার আওতায় আসবেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অগাস্ট ২০২৬,/দুপুর ১২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit