মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪৮ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের উদ্যোগে পৌরসভার রসুলপুর এলাকার এক অসহায় হতদরিদ্র ব্যক্তিকে ঘর নির্মাণের জন্য পাঁচ বান ঢেউটিন প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মাটিরাঙ্গা জোন সদর দপ্তরে জোনের পক্ষ থেকে ওই অসহায় ব্যক্তির হাতে ঘর নির্মাণের জন্য পাঁচ বান ঢেউটিন তুলেদেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লে.কর্নেল মাসুদ খাঁন পিএসসি । দীর্ঘদিন ধরে ঘর নির্মাণের প্রয়োজনীয় উপকরণের অভাবে অসহায় অবস্থায় থাকা পরিবারটি সেনাবাহিনীর এ সহযোগিতা পেয়ে স্বস্তি প্রকাশ করেছে। উপকারভোগী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় টিন পেয়ে তার পরিবারের অনেক বড় একটি সমস্যার সমাধান হয়েছে। সেনাবাহিনীর এ মানবিক সহযোগিতা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয়রা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু নিরাপত্তার দায়িত্বই পালন করছে না, বরং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পাহাড়ি এলাকার মানুষের মধ্যে আস্থা ও আশার সঞ্চার করছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তারা। মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খাঁন, পিএসসি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে সবসময় পাশে রয়েছে। বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে মাটিরাঙ্গা জোনের পক্ষ থেকে বিভিন্ন মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কিউএনবি/আয়শা/১৮ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit