বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

দীর্ঘ ১০ বছরের প্রেমের পর জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিনের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। পর্তুগালের উপকূলীয় শহর ক্যাসকাইসে এক বেসামরিক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন রোনালদো ও জর্জিনা। ছবিতে দুজনের হাতে বিয়ের আংটি দেখা যায়। ছবির ক্যাপশনে রোনালদো লেখেন, ‘C❤️G’।

রোনালদোর বয়স এখন ৪১ বছর। ২০১৬ সালে মাদ্রিদে তাঁদের প্রথম দেখা হয়। এরপর থেকেই সম্পর্কের মধ্যে রয়েছেন তাঁরা। দীর্ঘ সম্পর্কের পর ২০২৫ সালের আগস্টে বাগদানের ঘোষণা দেন এই দম্পতি।

ক্যাসকাইসে বিয়ের আয়োজন

রোনালদো ও জর্জিনার বিয়ে হয়েছে পর্তুগালের রাজধানী লিসবনের প্রায় ২০ মাইল পশ্চিমে অবস্থিত উপকূলীয় শহর ক্যাসকাইসে। বেসামরিক এই অনুষ্ঠানে তাঁদের পাঁচ সন্তানও উপস্থিত ছিল।

এর আগে রোনালদো ও জর্জিনার বিয়ে নিয়ে নানা সময়ে গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি পর্তুগালের মাদেইরা দ্বীপের ফুনশাল ক্যাথেড্রালের সামনে তাঁদের বিয়ে হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে সেখানে ভিড় করেছিলেন ভক্ত ও সংবাদকর্মীরা। পরে জানা যায়, সেখানে অন্য এক দম্পতির বিয়ে হচ্ছিল।

শেষ পর্যন্ত গুঞ্জনের বাইরে গিয়ে ক্যাসকাইসে ব্যক্তিগত আয়োজনেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন রোনালদো ও জর্জিনা।

রোনালদোর বিয়ের সময়ও তাঁর ফুটবল ক্যারিয়ার ব্যস্ততায় ভরা। ২০২৬ বিশ্বকাপে অংশ নিয়ে তিনি পুরুষদের বিশ্বকাপে সর্বোচ্চ আসরে খেলার রেকর্ডে আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে ভাগ বসিয়েছেন। ক্লাব ফুটবলে আল নাসরের হয়ে খেলছেন এই পর্তুগিজ তারকা।

সূত্রঃ ইএসপিএন 

কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২৬,/দুপুর ২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit