রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

বোনাসের রেওয়াজ বিসিবিতে থাকছে না!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : ঐতিহাসিক বা বড় কোনো জয়ের নজির গড়লে অতীতে বোনাস দেওয়ার রেওয়াজ ছিল; সেই রেওয়াজের পক্ষে মত নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবালের। এ ব্যাপারে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম বলেছেন, ‘প্রত্যেক সিরিজে বোনাস ঘোষণা করা আর প্রতি সিরিজে তাদের এখানে নিয়ে এসে প্রশ্ন করা—আমি এটার পক্ষে না। ক্রিকেট এভাবে চলে না।’

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক অর্জনের পর ক্রিকেটারদের বোনাস দেওয়া হবে কি না এমন এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেছেন, ‘বোনাসের বিষয়টি অভ্যন্তরীণ থাকুক। আমরা খেলোয়াড়দের সাথে এটি নিয়ে আলোচনা করব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড হিসেবে আমরা খেলোয়াড়দের এই অর্জনে অত্যন্ত গর্বিত। আশা করি বাংলাদেশ ক্রিকেট এখান থেকে আরও এগিয়ে যাবে। এই জয়টি আন্তর্জাতিকভাবে একটি বড় বার্তা দিবে। এটি শুধু একটি জয় নয়, একটি শক্তিশালী বার্তা। আমরা সবাই খুব খুশি।’

ডারউইনে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ। একাই ৬ উইকেট নেন হাসান মাহমুদ। দুটি করে উইকেট নেন বাকি দুই পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। জবাবে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিমের (১০২) সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্ত (৮৪), মেহেদি হাসান মিরাজ (৬৫) ও মুমিনুল হকের (৪৯) দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪২৬ রান করে বাংলাদেশ।

২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ক্যামেরন গ্রিনের সেঞ্চুরির পরও ২৮৪ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। জয়ের জন্য বাংলাদেশ দলের টার্গেট ছিল মাত্র ৫৭ রান। মামুলি স্কোর তাড়া করতে নেমে শুরুতে ওপেনার তানজিদ হাসান তামিমের উইকেট হারালেও সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভকে সঙ্গে নিয়ে ৯ উইকেট হাতে রেখেই দলের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন সাদমান ইসলাম অনিক।  

 

 

কিউএনবি/আয়শা/১৮ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit