রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

ঢাবি’র নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান 

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৪০ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের  নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খানকে কবি জসীম উদ্দীন হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ৫ এপ্রিল (২০২৩)  বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮ (১) ধারা অনুযায়ী এই নিয়োগ প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য,বর্তমান প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী কে ২০১৭ সালের অক্টোবর মাসে দায়িত্ব দেওয়া হয়েছিল।

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৩,/রাত ৮:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit